Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষাতেও ঠোঁটের পিগমেন্টেশন নিয়ে চিন্তা, দূর করুন এই সহজ উপায়ে
ঠোঁটের পিগমেন্টেশন বা কালোভাব অনেকেরই সমস্যার কারণ হয়ে উঠেছে। গোলাপী ঠোঁট আমরা সকলেই পছন্দ করি। ভাবুন, কোন একটি জায়গায় যাবেন বলে আপনি রেডি হয়েছেন, সেখানে আপনার মাথা থেকে পা পর্যন্ত সবই সুন্দর করে তোলার চেষ্টা করেছেন। সুন্দর একটি পোশাক পরেছেন, কিন্তু সেখানে আপনার ঠোঁট ফ্যাকাশে এবং রুক্ষ দেখাচ্ছে। কেমন লাগবে তাহলে ভাবুন তো!
ঋতু পরিবর্তনের সঙ্গে কিন্তু ত্বকের অবস্থার পরিবর্তন হওয়াও একটি সাধারণ ব্যাপার। জানা দরকার, আমাদের ত্বকের মতো ঠোঁটেরও কিন্তু পুষ্টি দরকার। বর্ষাকালে ঠোঁট ফাটা ও শুষ্ক হয়ে অনেকেই সমস্যায় ভোগেন। বিশেষ করে বর্ষায় এই সমস্যা মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে। এর অন্যতম কারণ, বর্ষাকালে বাতাসে আর্দ্রতা থাকে এবং এর কারণে আপনার ঠোঁট হলুদ হয়ে যেতে পারে। এই ব্যবস্থাগুলি অবলম্বন করে আপনিও আপনার ঠোঁটের যত্ন নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, কী কী করবেন-

- ঘুমানোর আগে লিপবাম লাগান
লিপবামের সাহায্যে আপনি আপনার ঠোঁটকে শুষ্কতা থেকে রক্ষা করতে পারেন। এজন্য রাতে ঘুমানোর আগে ঠোঁটে লিপবাম লাগান। এতে আপনার ঠোঁট সুন্দর করে তুলবে।
- স্ক্রাব ব্যবহার করুন
স্ক্রাব শুধু মুখ নয়, আপনার কোমল ঠোঁটের জন্যও প্রয়োজনীয় একটি উপাদান। এটি ডেড সেল দূর করতে সক্ষম। এরজন্য মধু ও চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করতে পারেন। সপ্তাহে একবার করে এই স্ক্রাব ব্যবহার করুন। উপকার পাবেন।
- কম লিপস্টিক ব্যবহার করুন
সবসময় ভালো মানের লিপস্টিক লাগানো বাধ্যতামূলক। এতে ঠোঁট কালো হয় না। তবে মনে রাখবেন, বাড়ি ফেরার পর লিপস্টিকসহ মেকআপও তুলে ফেলার চেষ্টা করুন।
- নিজেকে হাইড্রেটেড রাখুন
বর্ষাকাল হলেও নিজেকে হাইড্রেটেড রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। এটি শুধু আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে না, আপনার ঠোঁটও শুষ্ক হতে দেয় না। এরজন্য দিনে অন্তত ১০ গ্লাস জল পান করা উচিত। এটি অনেক ধরনের শারীরিক সমস্যাও দূরে রাখে।



Click it and Unblock the Notifications