Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্ট্রেচ মার্ক নিয়ে দুশ্চিন্তা? ঘরোয়া এই উপায় মানলেই রোখা যাবে!
'স্ট্রেচ মার্ক' মহিলাদের একটি খুব সাধারণ সমস্যা। যা ত্বকের কোলাজেন ও ইলাস্টিন স্তর ফেটে গিয়ে হয়ে থাকে। চলতি ভাষায় যাকে বলে হয় চামড়া ফাটা দাগ। স্ট্রেচ মার্কসের বিভিন্ন ধরন আছে। কোনও সময় ত্বকে কিছুটা লালচে বা গোলাপি রঙের ফাটা ফাটা দাগের মতো দেখা যায়। আবার কখনও সাদা রঙের হয়ে থাকে এই দাগ। অনেক সময় আবার প্রেগনেন্সিতেও এই স্ট্রেচ মার্কস দেখা দেয়। যে ধরনেরই হোক, এই দাগ পছন্দ করেন না কেউই।
ত্বকের এই ফাটা দাগ একবার দেখা দিলে চিরস্থায়ী হয়ে যায়। তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে কিছুটা মুক্তি পেলেও পেতে পারেন। স্ট্রেচ মার্ক হওয়ার পিছনে লুকিয়ে থাকতে পারে একাধিক কারণ। যেমন- খুব দ্রুত ওজন কমে যাওয়া বা বৃদ্ধি পাওয়া, জীবনযাপনের ধরন, মানসিক চাপ, স্ট্রেস, প্রেগনেন্সি, ভিটামিনের অভাব ইত্যাদির ফলে হতে পারে এই সমস্যা। চলুন এবার জেনে নেওয়া যাক, স্ট্রেচ মার্কস প্রতিরোধ করতে কোন বিষয়গুলি মেনে চলতে হবে, তা সম্পর্কে বিস্তারিত।

- ওজন নিয়ন্ত্রণে রাখুন
আপনার শরীরে অতিরিক্ত মেদ থাকলে খুব অল্প দিনের ব্যবধানে ওজন না কমিয়ে চেষ্টা করুন। তবে আবার খুব দ্রুত নয়, একটু সময় নিয়ে ওজন কমিয়ে ফেলার চেষ্টা করুন। হুট করে খুব দ্রুত ওজন কমিয়ে ফেললে তা ত্বকের উপর স্ট্রেস তৈরি করে। এর থেকেও স্ট্রেচ মার্কস দেখা দেয়। আবার ওজন বাড়াতে চাইলেও ধীরে ধীরে বাড়ান।
- পর্যাপ্ত ঘুম
ঘুম আমাদের শরীরের জন্য উপকারী। এটি স্ট্রেচ মার্কস কমাতেও সাহায্য করে। ঘুম আমাদের শরীরকে রিল্যাক্স করে পুরো শরীরের ত্বকের কোষগুলিকে রিজেনারেট করে এবং ত্বকের ড্যামেজ রিপেয়ার করে। তাই যদি সুস্থ, সুন্দর ত্বক পেতে চান, তাহলে অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমান।
- সান প্রোটেকশন
যেকোনও ঋতুতেই সান প্রোটেকশন ভীষণভাবে প্রয়োজনীয়। গ্রীষ্মকালে তো অবশ্যই বর্ষাতেও সরাসরি সান এক্সপোজার এড়িয়ে চলতে হবে। দিনের বেলায় সানস্ক্রিনের ব্যবহার বিশেষভাবে জরুরি। সেই সঙ্গে ছাতা, স্কার্ফ ও হ্যাট ব্যবহারও করুন।
- ময়েশ্চারাইজার
আপনার ত্বক কতটুক ড্রাই, সেদিকে লক্ষ্য রেখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আপনার ত্বক যত ময়েশ্চারাইজড থাকবে, ত্বকে স্ট্রেচ মার্ক পড়ার সম্ভাবনা তত কম থাকবে। তাই ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার বেছে নিন।
ত্বকে এমন দাগ দেখা দিলে, সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী ত্বক বিশেষজ্ঞের পরামর্শে পদক্ষেপ গ্রহণ করুন। এতেও আশানুরূপ সমাধান পাওয়া যেতে পারে।



Click it and Unblock the Notifications