Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lip Care in Winter: শীতে ঠোঁট ফাটছে? কয়েকটি নিয়ম মেনে চললেই ঠোঁট থাকবে নরম ও মসৃণ!
Winter Lip Care Tips in Bengali: শীতকালে হাত-পায়ের চামড়া শুকনো, খসখসে হওয়ার পাশাপাশি শুকিয়ে যায় ঠোঁটও। ঠোঁট রুক্ষ-শুষ্ক হয়ে যায়, ফাটতে শুরু করে। অনেক সময়ে শুষ্কতার পরিমাণ এত বেশি হয় যে, ঠোঁট ফেটে রক্তপাতও হয়। কম-বেশি প্রত্যেকেই এই ভোগান্তির শিকার হয়। তাই ঠোঁটের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।

শুধুমাত্র কয়েকটি নিয়ম মেনে চললেই শীতে ঠোঁট থাকবে নরম ও মসৃণ। জেনে নিন, ঠোঁটের যত্ন নিতে (Lip Care Tips) কী কী নিয়ম মেনে চলবেন-

ঘন ঘন ঠোঁট চাটবেন না
শীতে ঠোঁট খুব শুষ্ক-রুক্ষ্ম হয়ে যায়, ফাটতে শুরু করে। যে কারণে আমরা অনেকেই ঘন ঘন ঠোঁট চাটতে থাকি। কিন্তু এতে ঠোঁটের আরও ক্ষতি হয়। লালায় রয়েছে এক ধরনের এনজাইম, যা ঠোঁটের শুষ্কতা আরও বাড়িয়ে তোলে। তাই, কথায় কথায় জিভ দিয়ে ঠোঁট চাটবেন না। যদি খসখসে ভাব অনুভব করেন, তাহলে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগান।

ভালো লিপ বাম ব্যবহার করুন
ঘুমানোর আগে ঠোঁটে লিপ বাম লাগান। ঠোঁট সুস্থ রাখতে প্যারাবেন এবং অ্যালকোহল মুক্ত লিপ বাম ব্যবহার করুন। ঘুমানোর সময়ে লিপ বাম ঠিক করে কাজ করতে পারে।
দোকান থেকে লিপ বাম কেনার সময় দেখে নিন তাতে পেট্রোলিয়াম জেলি, এসেনশিয়াল অয়েল এবং গ্লিসারিন রয়েছে কি না। এই উপাদানগুলি ঠোঁটের কোমলতা ও মসৃণতা দীর্ঘ ক্ষণ বজায় রাখবে।

সানস্ক্রিন মাখুন
শীতকালে সানস্ক্রিন মাখুন ঠোঁটেও। ভালো থাকবে ঠোঁট। দিনের বেলা ঘর থেকে বেরোনোর আগে ব্যবহার করুন হাইড্রেটিং লিপ বাম, এর সঙ্গে এসপিএফ থাকা জরুরি। তবেই সূর্যের কড়া আলো থেকে ঠোঁটকে রক্ষা করা যেতে পারে। SPF ঠোঁটকে রক্ষা করে, ঠোঁটে পিগমেন্টেশন এবং শুষ্ক হতে দেয় না।

জল পান করুন
শরীর হাইড্রেট থাকলে ঠোঁটও আর্দ্র থাকবে। শীতকালে আমরা খুব একটা তৃষ্ণার্ত বোধ করি না, ফলে জল পানও খুব কম হয়। যে কারণে ঠোঁট আরও বেশি শুকিয়ে যায়। তাই সারা দিনে প্রচুর জল পান করুন।

স্ক্রাব করা
ঠোঁট স্ক্রাব করলে মরা চামড়াগুলো অপসারিত হয়। ফলে ঠোঁট কোমল ও মসৃণ থাকে।
শুষ্ক, ফাটা ঠোঁটে মধু ও চিনির স্ক্রাব ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। মধু এবং চিনি একসঙ্গে মিশিয়ে ৫ মিনিট ঠোঁটে স্ক্রাব করুন, তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে সুরক্ষার জন্য লিপ বাম হিসেবেও ব্যবহার করা যেতে পারে।



Click it and Unblock the Notifications