শীতকালে সানস্ক্রিন ব্যবহার করেন না? অজান্তেই ত্বকের বহু ক্ষতি করছেন!

গরমকালে কম-বেশি সকলেই সানস্ক্রিন ব্যবহার করেন। কিন্তু শীতকালে রোদের তাপ কম ভেবে অনেকেই সানস্ক্রিন মাখার প্রয়োজন বোধ করেন না। অনেকেই মনে করেন, শীতের সময় ত্বকে ট্যান পড়ে না, সূর্য রশ্মির কারণে ত্বকের ক্ষতি কম হয়। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। অতিবেগুনি রশ্মির কারণে শীতেও ত্বকের সমান ক্ষতি হয়। তাই শুধু গরমকাল নয়, শীতকালেও সানস্ক্রিন মাখা সমান জরুরি। সানস্ক্রিন ছাড়া বাড়ির বাইরে পা রাখাই উচিত নয়।

Why it is important to apply sunscreen in winters

ত্বকের সমস্ত খোলা জায়গায় যেমন মুখ, গলা, হাত এবং পায়ে সানস্ক্রিন লাগানো উচিত। জেনে নিন, শীতকালে সানস্ক্রিন ব্যবহার করলে কী কী উপকার হয় -

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে

মেঘলা দিনেও সূর্য রশ্মির প্রায় ৮০ শতাংশ পৃথিবীতে প্রবেশ করে। একমাত্র সানস্ক্রিনই সূর্য রশ্মির কারণে ত্বকের ক্ষতি হওয়া আটকাতে পারে। তাই, সূর্যের ক্ষতিকর রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন লোশন অত্যন্ত জরুরি। সানস্ক্রিন কেনার সময় এসপিএফ দেখে নেবেন।

ত্বকের রঙ ধরে রাখা

ত্বকের রঙ ধরে রাখা

সূর্যের রশ্মির কারণে হওয়া ত্বকের বিবর্ণতা এবং কালো দাগছোপ রোধ করতে পারে সানস্ক্রিন। তাই, ত্বকের রঙ ধরে রাখতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।

ট্যান প্রতিরোধ করে

ট্যান প্রতিরোধ করে

সানস্ক্রিন একশো শতাংশ ট্যান প্রতিরোধ করতে পারে না ঠিকই, কিন্তু সানস্ক্রিন মেখে রোদে বেশিক্ষণ থাকলে ত্বকের ক্ষতি কম হয়।

ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায়

ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায়

অতিবেগুনি রশ্মি বিভিন্ন ধরনের ক্যান্সার ডেকে আনতে পারে। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের কোষে যে ডিএনএ বা জিনগত উপাদান থাকে, তা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেখা দিতে পারে ত্বকের ক্যান্সার। তবে সানস্ক্রিন ব্যবহারে ত্বকের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে।

অকাল বার্ধক্য প্রতিরোধ করে

অকাল বার্ধক্য প্রতিরোধ করে

অতিবেগুনি রশ্মির কারণে পিগমেন্টেশন, ত্বকে বলিরেখা, ত্বকে ভাঁজ পড়া, ত্বক ঝুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। তবে প্রতিদিন বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নিলে এই ধরনের সমস্যা হবে না।

X
Desktop Bottom Promotion