Hair care: অল্প বয়সেই উঁকি দিচ্ছে সাদা চুল? প্রাকৃতিক উপায়ে ফিরিয়ে আনুন কালো-ঘন চুল!

By Bhagysree Sarkar

Hair care: বয়সের সঙ্গে চুল পাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে এতই অনিয়ম করি আমরা যে, বছর ১৫ পরই চুল পাকার সমস্যায় (Gray hair at a young age) ভুগতে হয় অনেককে। এই বয়সে যদি চুলের রঙ এমন হয়, তবে মনের উপর কী যায় একথা আর বলার নয়! একটু নজর ফেরালেই বোঝা যায়, আপনার পরিস্থিতি কারও ঠাট্টার খোরাক জোগাচ্ছে। এর কারণ অনেক কিছুই হতে পারে। যেমন- জেনেটিক, মানসিক চাপ, পুষ্টির অভাব এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা।

মূলত, মেলানিন (Melanin) নামক এক উপাদান চুলের রঙ নির্ধারণ করে। এর উৎপন্নের পরিমাণ কমে গেলেই চুল সাদা হওয়া শুরু করে। তবে কিছু প্রাকৃতিক প্রতিকার ও সঠিক অভ্যাস অবলম্বন করলে চুলের অকালে রঙ হারিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করা যায়। আজ কিছু দুর্দান্ত সমাধান নিয়ে আলোচনা করবো, যা আপনাকে এই সমস্যাটি মোকাবেলা করতে সহায়তা (Ways to prevent hair graying at an early age) করবে।

hair care
  • নারকেল তেল ও কারি পাতার ব্যবহার

কারি পাতায় উপস্থিত বিটা-ক্যারোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান চুল পাকা হতে বাধা দেয়। এজন্য নারকেল তেলে কারি পাতা সিদ্ধ করে ঠাণ্ডা করে নিন। এবার এই তেল দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।

  • সঠিক খাদ্য গ্রহণ করুন

চুল পাকা রোধে একটি গুরুত্বপূর্ণ কারণ হল পুষ্টির অভাব। এজন্য স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন। নিত্যদিনের খাবারে আয়রন, ভিটামিন বি ১২, প্রোটিন এবং ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন ডিম, মাছ, সবুজ শাকসবজি, বাদাম এবং ফল।

  • ধূমপান পরিহার করুন

বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, ধূমপান শরীরের প্রিম্যাচিউর এইজিং (premature ageing)-এর জন্য দায়ী। ধূমপান বন্ধ করলে সার্কুলেশন পর্যাপ্ত গতিতে চলে আর চুলের অকাল-পক্কতাও রোধ হয়।

  • আমলা নিয়মিত ব্যবহার করুন

আমলা, ভারতীয় গুজবেরি নামেও পরিচিত। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি চুল পাকা রোধে সহায়ক। এজন্য আমলার রস পান করুন। আমলা নারকেল তেলে সিদ্ধ করে চুলে লাগান বা আমলা পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। এতে আপনার চুল সুস্থ ও উজ্জ্বল হবে।

  • কেমিক্যাল মুক্ত হারবাল শ্যাম্পু ব্যবহার করুন

কেমিক্যালযুক্ত শ্যাম্পু চুলের ক্ষতি করে। তাই বেছে নিন ভেষজ শ্যাম্পু এবং কন্ডিশনার। এছাড়াও, সালফেট এবং প্যারাবেন মুক্ত পণ্য চয়ন করুন।

  • কপার সমৃদ্ধ খাবার খান

আমাদের শরীরে কপারের অভাবে চুল পেকে যেতে পারে। তাই আপনার খাদ্য তালিকায় পালংশাক, মাংস, আনারস, ডালিম, বাদাম, মাশরুম পর্যাপ্ত পরিমাণে রাখুন।

  • পেঁয়াজের রস

পেঁয়াজ সালফার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা চুলের গোড়া মজবুত করে এবং ধূসরতা কমায়। চুলের গোড়ায় টাটকা পেঁয়াজের রস লাগান, ৩০ মিনিট রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন।

  • চাপ কমাতে হবে

অতিরিক্ত চাপ চুলের অকালে পাকার পিছনে একটি বড় ভূমিকা পালন করে। তাই আপনার দৈনন্দিন জীবনে যোগব্যায়াম, ধ্যান এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করুন। এটি স্ট্রেস কমাবে এবং চুলের স্বাস্থ্য উন্নত করবে।

এছাড়াও তেল মালিশ করুন। এটি চুলের গোড়ায় পুষ্টি জোগাবে এবং ধূসর হওয়া কমিয়ে দেয়। তেল মালিশের জন্য নারকেল তেল, বাদাম তেল বা ক্যাস্টর অয়েল হালকা গরম করুন এবং সপ্তাহে ২-৩ বার আপনার চুল ম্যাসাজ করুন।

Story first published: Friday, January 3, 2025, 18:40 [IST]
X
Desktop Bottom Promotion