বর্ষা আসতেই চুল পড়ে যাচ্ছে? এই সহজ ৫টি পদ্ধতি মাথায় রাখলেই কেল্লাফতে!

By Bhagysree Sarkar

চুল পড়ার সমস্যা খুবই সাধারণ একটি সমস্যা। সব ঋতুতেই চুল পড়ে যাওয়ার সমস্যা শুনতে পাওয়া যায়। তবে অন্যান্য ঋতুতে প্রতিদিন গড়ে ৬০টি চুল পড়লও, বর্ষাকালে তা দ্বিগুণ হয়ে দাঁড়ায়। অনেকেই এই ঋতুতে প্রচণ্ড চুল ভেঙে যাওয়ার সমস্যায় ভুগতে শুরু করেন এবং চিরুনি দিয়ে আঁচড়ালেই একগুচ্ছ চুল হাতে আসে। অনেকের ধারণা বৃষ্টির জন্য ধুলাবালি কম হয়, তাই চুলও কম পড়বে। যা একেবারেই ভুল। যা কেবল মহিলাদের সাথে নয়, পুরুষদের সাথেও ঘটে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে তাপমাত্রা কিছুটা কমে যায়, তবে বাতাসে আর্দ্রতা বাড়ে। ফলে মানুষ বেশি ঘামতে থাকে। এই মরশুমে অনেকের ঘাম শুকায় না। অনেকেরই বৃষ্টিতে ভিজলে চুলও ভিজে যায়। ফলে মাথার ত্বক শুষ্ক হয়, চুল দুর্বল হয়ে পড়ে এবং ভাঙতে শুরু করে। আবার অনেক সময় মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ দেখা দেয়, যা চুল পড়া বাড়িয়ে দিতে পারে। তাই বর্ষাকালে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যা কিছুটা হলেও কমানো যায়। যেমন-

hair
  • বৃষ্টিতে ভিজলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। বৃষ্টির ফোঁটার কারণে চুল ভিজে গেলে দ্রুত শুকাতে হবে। চুল ভালোভাবে শুকিয়ে রাখলে ছত্রাক সংক্রমণের ঝুঁকি কমে যাবে এবং চুল পড়া থেকে মুক্তি পাওয়া যাবে।
  • বর্ষায় চুলে শ্যাম্পু করার পর কন্ডিশন ব্যবহার করতে হবে। এটি চুলকে মজবুত করবে এবং চুল পড়া থেকেও অনেকাংশে মুক্তি দিতে পারে। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলে চুল নরম থাকে এবং চিরুনি করার সময় ভেঙে যাওয়ার ঝুঁকি কমে।
  • চুলের স্বাস্থ্যের জন্য, বৃষ্টিতে মরশুমের ফল খাওয়া উচিত। এটি চুলে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সরবরাহ করে। কাঁচা শস্য খাওয়াও চুলের জন্য উপকারী। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করাও উপকারী।
  • চুল ভাঙা রোধ করতে, মানুষের প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। ডাল, পনির ও সয়াবিনের পরিমাণ বাড়ানো যেতে পারে। নন-ভেজ খেলে মাছ, মুরগি ও ডিম খেতে পারেন। প্রোটিন আপনার চুলকে ভাঙ্গা থেকে রক্ষা করতে পারে।
  • চুল পড়া রোধ করার জন্য, এই ঋতুতে সপ্তাহে ১-২ বার নারকেল তেল বা অন্য কোনও তেল দিয়ে চুল ভালভাবে ম্যাসাজ করা উচিত। এটি স্নানের আগে করবেন। যা মাথার ত্বকের শুষ্কতা দূর করে এবং চুলকে মজবুত করে। এটি করলে চুল পড়া কমে যায়।

Story first published: Thursday, July 11, 2024, 20:50 [IST]
X
Desktop Bottom Promotion