Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বকের লক্ষণ দেখেই বোঝা যাবে শরীরের হাল হকিকত! কোন লক্ষণ কোন রোগের ইঙ্গিত দেয়?
বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের নানা লক্ষণ দেখেই বোঝা যায় শরীরের মধ্যে কোন রোগ বাসা বেঁধেছে। তাই ত্বকের যতই যত্ন নিন না কেন, শরীরে ভিতরের কোনও সমস্যা থাকলে তার প্রভাব চেহারায় পড়বেই। মুখে ব্রণ, র্যাশ, দাগছোপ, শুষ্ক ত্বক, এ সবই কিন্তু শরীরের অভ্যন্তরীণ কোনও গোলযোগকে চিহ্নিত করে। এমনকী ফোলা চোখের কোল, চোখের নীচে কালি, এ সবও শারীরিক সমস্যার লক্ষণ। তাই শত রুপচর্চা করলেও কমবে না এই সব সমস্যা, বরং চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

কিন্তু কী ভাবে বুঝবেন, আপনার ত্বকের নানা সমস্যার পিছনে শারীরিক গোলযোগ আছে কি না? আসুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে।

ব্রণ
ব্রণের সমস্যায় পুরুষ এবং নারী নির্বিশেষে প্রায় সকলেই ভোগেন। বিশেষত তৈলাক্ত ত্বকে ব্রণ, ফুসকুড়ি, ব্রেকআউট লেগেই থাকে। কারণ তৈলাক্ত ত্বকের ছিদ্র বা পোর্স বন্ধ হয়ে যায়। আর এর ফলেই বাড়তে থাকে ব্রণের সংখ্যা। এ ছাড়া, বয়ঃসন্ধি, হরমোনের ভারসাম্যহীনতা, মেনোপজ, পিরিয়ডের সমস্যা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে ব্রণ হতে পারে। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণেও মুখে ব্রণ দেখা দেয়।
অতিরিক্ত স্ট্রেসের ফলে ত্বকে অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরণ হয়। ফলে তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে ওঠে। যে কারণে ব্রণ-পিম্পল আরও বেশি হয়।

একজিমা
একজিমা এমন একটি চর্মরোগ, যা ত্বককে লাল করে তোলে। একজিমার ফলে ত্বক শুষ্ক, জ্বালা এবং চুলকানি হয়। মানসিক চাপ বা অত্যধিক স্ট্রেসের ফলে একজিমা হতে পারে। অ্যালার্জির প্রতিক্রিয়াও হতে পারে। একবার একজিমা হলে তা সহজে সারতে চায় না।

সোরিয়াসিস
সোরিয়াসিস হল, ত্বকের বিভিন্ন জায়গায় সাদা আঁশের মতো খসখসে শুকনো অংশ। এতে ত্বক লালচে হয়ে ফুলে ওঠে। তার উপর থেকে আঁশের মতো ছাল উঠতে থাকে। অটো ইমিউন ডিজঅর্ডার থেকে এই ধরনের ত্বকের সমস্যা হয়।

স্ট্রেচ মার্কস
গোলাপী বা লালচে এবং সাদাটে স্ট্রেচ মার্কস শরীরের যে কোনও জায়গায় দেখা দিতে পারে। তবে সাধারণত পেট, উরু এবং স্তনে বেশি দেখা যায়। মূলত শরীরের অতিরিক্ত ওজন এবং গর্ভবতী মহিলাদের মধ্যে এই সমস্যা হয়।

শুষ্ক ও চুলকানি ত্বক
ময়েশ্চারাইজার লাগানোর পরেও যদি ত্বক শুষ্ক এবং চুলকানি হয়, তাহলে তা এটোপিক ডার্মাটাইটিসের লক্ষণ হতে পারে। এই অবস্থার কারণে ত্বকে ফাটা এবং চুলকানি হতে পারে। এর সাথে হাঁপানি, হে ফিভার ও অন্যান্য অ্যালার্জিও দেখা দিতে পারে।

ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর স্ট্রেসের প্রভাব
স্ট্রেসের প্রভাবে সোরিয়াসিস বা একজিমা আরও খারাপ পর্যায়ে যেতে পারে। এর ফলে ক্রমাগত ব্রণ, ভঙ্গুর নখ (fragile nails), চুল পড়া, আমবাত এবং ঘাম হওয়া বাড়তে পারে। তাছাড়া, অতিরিক্ত মানসিক চাপের ফলে মুখে ও চোখের পাশে বলিরেখা ফুটে ওঠে। ত্বক শুষ্কও হয়ে যেতে পারে। তবে স্ট্রেস বা মানসিক চাপ কমানোর কৌশল অনুসরণ করলে ত্বকের অনেক সমস্যা প্রতিরোধ হতে পারে।

ত্বক সুস্থ রাখার উপায়
ত্বক ভালো রাখতে নিয়মিত ত্বকের সঠিক যত্ন নিন। প্রতিদিন প্রচুর জল পান করা, সকালে এবং রাতে ভালো ভাবে মুখ ধোওয়া, প্রতিদিন স্নান করা, ব্যায়াম করা এবং পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন গ্রহণ করা - এই সব নিয়ম সঠিকভাবে মেনে চলতে পারলেই ত্বক থাকবে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল।



Click it and Unblock the Notifications