Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বক পরিচর্যায় টনিকের মতো কাজ করে ভিটামিন সি! বাড়িতেই বানিয়ে ফেলুন ভিটামিন সি সিরাম ও ফেস মাস্ক
Vitamin C for Skin: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর জুড়ি মেলা ভার। ত্বকের নানা সমস্যায়ও এই ভিটামিন টনিকের মতো কাজ করে। রুক্ষ-শুষ্কভাব কমিয়ে ত্বক কোমল ও উজ্জ্বল করে তোলে। ত্বককে আর্দ্র রাখে এবং বলিরেখাও দূর করে। পাশাপাশি ত্বকের লালচে ভাব, ব়্যাশ, ব্রণ, জ্বালাভাবও দূর করতে পারে ভিটামিন সি।
ত্বকের যত্ন নেওয়ার জন্য ভিটামিন সি সিরাম, ফেস মাস্ক ব্যবহার করা জরুরি। বাড়িতে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন।

ভিটামিন সি পাউডার ফেস মাস্ক
২ টেবিল চামচ ভিটামিন সি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল এবং সামান্য জল মিশিয়ে নিন। জলের পরিবর্তে ভিটামিন সি সিরামও ব্যবহার করতে পারেন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তার পর এই ফেস মাস্ক লাগান। মিনিট পনেরো পর মুখ ধুয়ে ফেলুন।
ভিটামিন সি সিরাম
দুই টেবিল চামচ গোলাপ জলের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। দু'টো ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো করে এতে মেশান। একটা ভিটামিন ই ক্যাপসুলটা কাঁচি দিয়ে কেটে বা ফুটে করে এর মধ্যে ঢেলে দিন। এর পর ১ টেবিল চামচ গ্লিসারিন মিশিয়ে দেবেন। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভিটামিন সি সিরাম।
পরিষ্কার কাঁচের শিশিতে সিরাম ঢেলে নিন। এক দিনের জন্য এটি ফ্রিজেও রাখতে পারেন। রাতে মুখ ভালো ভাবে ধুয়ে সিরাম লাগিয়ে নিন। হালকা হতে একটু ম্যাসাজ করুন। কখনই সিরাম লাগিয়ে অত্যধিক ঘষবেন না। পর দিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার
কেবল ভিটামিন সি ফেস মাস্ক, সিরাম ব্যবহার করলেই হবে না। ত্বককে ভেতর থেকে সুস্থ রাখার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে হবে। কমলালেবু, কিউই, পাতিলেবু, বাতাবি, স্ট্রবেরি, বেল পেপার, টমেটো, ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি - এগুলো রোজের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications