Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বকের যে কোনও সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে ভিনেগার! দেখে নিন ব্যবহারের পদ্ধতি
ভিনেগার কেবল খাবারের স্বাদই বাড়ায় না, পাশাপাশি ত্বক সুস্থ রাখতেও দারুণ কাজ করে। প্রতিদিনের বিউটি রুটিনে ভিনেগার রাখলে ত্বকের ছোটোখাটো সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন আপনি।

ব্রণ, দাগছোপ, ব়্যাশ এবং অন্যান্য সমস্যাও দূর করতে পারে ভিনেগার। দেখে নিন, ত্বকের যত্নে কী ভাবে ব্যবহার করবেন ভিনেগার -

ফেসিয়াল টোনার হিসেবে
১ টেবিল চামচ ভিনেগার (সাদা বা আপেল সাইডার ভিনেগার), ২ কাপ জল এবং ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে বোতলে ভরে নিন। তুলোয় পরিমাণমতো টোনার নিয়ে মুখ এবং গলায় প্রয়োগ করুন। দিনে ২-৩ বার এটি করুন।

সান বার্ন নিরাময় করতে
আপেল সাইডার বা সাদা ভিনেগারে জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। রোদে পোড়া জায়গায় এই মিশ্রণটি স্প্রে করুন। এ ছাড়াও, আপনি এই মিশ্রণে একটি কাপড় ভিজিয়ে ত্বকের রোদে পোড়া জায়গায় দিয়ে রাখতে পারেন। অথবা এক বালতি জলে এই মিশ্রণটি মিশিয়ে এটি দিয়ে স্নান করতে পারেন।

ব্রণ এবং দাগছোপ কমাতে
২ টেবিল চামচ ভিনেগারে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং পরিমাণমতো জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এটি আপনার মুখে স্প্রে করুন।

চুলকানি ত্বকের জন্য
পাতলা আপেল সাইডার ভিনেগার বা সাদা ভিনেগারে জল মিশিয়ে পাতলা করুন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগান এবং শুকাতে দিন। যতক্ষণ না ব়্যাশ সারছে ততক্ষণ এটি প্রয়োগ করুন।

শরীরের দুর্গন্ধ দূর করার জন্য
এক বালতি জলে আধা কাপ সাদা বা আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এই জল দিয়ে স্নান করুন। দিনে দু'বার ভিনেগার জলে স্নান করলেই ফল পাবেন।

মুখ এবং হাতের স্ক্রাব হিসেবে
এক টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে মুখ ও হাতে স্ক্রাব করুন ১৫ মিনিট। সপ্তাহে একবার বা দুই বার করলেই যথেষ্ট।



Click it and Unblock the Notifications