অতিরিক্ত চুল ঝরছে? মসুর ডাল বাটা মাখলেই দূর হবে সমস্যা!

ত্বকের যত্নে মুসুর ডালের ব্যবহার বেশ প্রাচীন। আগেকার দিনে বহু বাড়িতেই ডাল বেটে রুপচর্চার কাজে লাগানো হত। বাড়িতে মা বা ঠাকুমার মুখে প্রায়ই সেই কথা শোনা যায়। মসুর ডাল ত্বকে বলিরেখা পড়তে দেয় না, কালচে দাগছোপ দূর করে, ত্বকের জেল্লাও ফেরায়।

ত্বকের পাশাপাশি চুলেরও কিন্তু খেয়াল রাখে মসুর ডাল। মসুর ডালের হেয়ার মাস্ক চুল পড়া কমায়, স্ক্যাল্পও ভালো রাখে। জেনে নিন চুলের যত্নে কী ভাবে ব্যবহার করবেন মসুর ডাল।

lentils for hair growth

লাল মসুর ডালের হেয়ার মাস্ক

দুই টেবিল চামচ লাল মসুর ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখুন। তারপর মিহি করে বেটে নিন। ডালের পেস্টের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ টক দই, আমন্ড অয়েল ভালো ভাবে মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলুন।

প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং বায়োটিনে ভরপুর লাল মসুর ডাল। এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া ও চুল ভাঙা আটকায়।

লাল মসুর ডাল এবং অ্যালোভেরা

তিন টেবিল চামচ লাল মসুর ডাল এবং এক টেবিল চামচ মেথি বীজ দুই ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর ডাল, মেথি এবং অ্যালোভেরা জেল একসঙ্গে বেটে নিন মিহি করে। এই পেস্টে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল এবং দু'টি ভিটামিন ই ক্যাপসুল ভালো ভাবে মিশিয়ে মাথায় লাগান।

কালো মসুর ডালের হেয়ার মাস্ক

দুই টেবিল চামচ কালো মসুর ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পর দিন মিহি করে বেটে নিন। ডালের পেস্টে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ টক দই এবং নারকেল তেল ভালো করে মিশিয়ে চুলে লাগান।

আয়রন, প্রোটিন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ কালো মসুর ডাল চুল পড়া কমায়। এতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যা স্ক্যাল্প ভালো রাখে।

সবুজ মসুর ডালের হেয়ার মাস্ক

দুই টেবিল চামচ সবুজ মসুর ডাল অন্তত চার ঘণ্টা ভিজিয়ে রাখুন। ডাল বেটে নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ টক দই এবং অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন এই হেয়ার মাস্ক।

ভিটামিন, প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ সবুজ মসুর ডাল চুলে পুষ্টি যোগায়, চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion