Fennel Seeds Face Pack: মৌরির গুণেই ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন! জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন

খাওয়ার পরে মুখশুদ্ধি হিসেবে মৌরি খাওয়া অনেকেরই অভ্যাস। এই প্রাকৃতিক উপাদানটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং সোডিয়াম। মজুত রয়েছে তামা, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং নিয়াসিনও। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও মৌরি অত্যন্ত উপকারি। ত্বকে মৌরি প্রয়োগে ব্রণ, দাগছোপ, ট্যান এবং রিঙ্কেলস-এর মতো নানা সমস্যা দূর হয়। ত্বকের জৌলুস বাড়াতেও মৌরির জুড়ি মেলা ভার।

Ways to Use Fennel Seeds to Get Rid of Your Skin Problems

মৌরি দিয়ে ফেস প্যাক বানিয়ে ত্বকের পরিচর্যা করতে পারেন। জেনে নিন কী ভাবে বানাবেন মৌরির ফেস প্যাক -

মৌরি এবং মধু

মৌরি এবং মধু

এক চা চামচ মৌরি মিহি করে বেটে নিন। এতে এক চা চামচ মধু এবং ১ চা চামচ টক দই মেশান ভালো করে। এই মিশ্রণটি মুখে এবং গলায় ব্রাশ সমানভাবে লাগিয়ে শুকোতে দিন। তারপর কয়েক মিনিট স্ক্রাব করুন। ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

এই ফেস প্যাকটি ত্বককে নরম ও উজ্জ্বল করে। ত্বকের ট্যান ও ব্রণ কমাতেও খুব কার্যকরী এটি।

মৌরি এবং টক দই

মৌরি এবং টক দই

এই ফেস ক্লিনজার ত্বকের উপরের স্তরের সমস্ত ধুলো-ময়লা বের করে ত্বক উজ্জ্বল, মসৃণ ও মোলায়েম করে তোলে। ১ টেবিল চামচ মৌরি পিষে নিন। এতে ১ টেবিল চামচ টক দই ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। বেশ কিছুক্ষণ মুখে ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

মৌরি, বেসন এবং হলুদ

মৌরি, বেসন এবং হলুদ

মৌরি ভালো ভাবে পিষে নিন। এতে মধু, দুধ, এক টেবিল চামচ বেসন এবং এক চা চামচ হলুদ ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। এই মাস্কটি ত্বকের সমস্ত সমস্যা দূর করবে।

মৌরি এবং গোলাপ জল

মৌরি এবং গোলাপ জল

২ চামচ মৌরি পাউডারের সঙ্গে ২ চামচ টক দই, ২ চামচ গোলাপ জল, ১/৪ চামচ হলুদ ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। গলায়ও লাগাতে পারেন এই পেস্টটি। ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।

Story first published: Monday, December 26, 2022, 19:08 [IST]
X
Desktop Bottom Promotion