Coffee for Hair: পুজোর আগেই চুলের জেল্লা ফিরবে কফির ছোঁয়ায়! কী ভাবে ব্যবহার করবেন?

Coffee for Hair: চেহারার সৌন্দর্য কেবল ত্বকের উপরেই নির্ভর নয়, সৌন্দর্যের সংজ্ঞা লুকিয়ে রয়েছে একঢাল চুলেও। চুল যদি হয় ঘন কালো ঝলমলে, তাহলে যে কোনও সাজে আপনাকে সুন্দর দেখাতে বাধ্য! তাই ত্বকের পাশাপাশি চুলের যত্নও নিতে হবে সমানভাবে।

চুলের যত্নে অনেকেই ভরসা রাখেন নামীদামি বাজারচলতি প্রসাধনীর উপর। কিন্তু এই সব প্রসাধনীতে নানা ধরনের রাসায়নিক উপাদান থাকে। যে কারণে চুলের বিভিন্ন সমস্যা দেখা যায়। চুলের জেল্লা ধরে রাখতে ঘরোয়া কিছু উপাদানের সাহায্য নিতে পারেন। এই যেমন কফি। চটজলদি সিল্কি এবং স্মুথ চুল পেতে পারেন কফির গুণেই। দেখে নিন, চুলের যত্নে কী ভাবে ব্যবহার করবেন কফি।

Coffee for Hair

কফি দিয়ে চুল ধোওয়া

কফি পাউডারের সঙ্গে পরিমাণমতো গরম জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি ঠান্ডা হলে পুরো মাথার ত্বকে বা স্ক্যাল্পে লাগিয়ে নিন ভালো ভাবে। খানিকক্ষণ ম্যাসাজ করুন। তারপর ১০-১৫ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন।

কফিতে থাকা ক্যাফেইন স্ক্যাল্পে রক্ত ​​প্রবাহ বাড়ায়, স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করে। ফলে চুলের বৃদ্ধি ঘটে এবং স্ক্যাল্পও সুস্থ থাকে।

খুশকি সারাতে

এক কাপ কফি বানিয়ে ঠান্ডা করে নিন। চুলে প্রথমে শ্যাম্পু করুন। তারপর পুরো মাথায় এই কফি ঢেলে নিন। এর পরে আবার জল দিয়ে চুল ধোওয়ার প্রয়োজন নেই। কফির অম্লতা স্ক্যাল্পের পিএইচ লেভেল ঠিক রাখে, খুশকি দূর করে এবং চুলের জেল্লাও বাড়ায়।

কফি হেয়ার মাস্ক

২ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন ভালো ভাবে। হাত কিংবা ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন এই হেয়ার মাস্ক। আধ ঘণ্টা শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। কফি, মধু এবং নারকেল তেলের এই হেয়ার মাস্ক চুলে পুষ্টি যোগায়। চুল নরম ও মসৃণ রাখে।

চুল মোলায়েম করতে

একটি বাটিতে ৪ টেবিল চামচ কফি পাউডার, আধ কাপ টক দই এবং ৩ চা চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে শুকোতে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

চুল প়ড়া কমাতে

সারা বছরই চুল পড়ার সমস্যা লেগেই থাকে। ঘন চুল পেতে ব্যবহার করতে পারেন কফির হেয়ার মাস্ক। কফি পাউডারের সঙ্গে পাতিলেবুর রস এবং দারুচিনি গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর ভেজা চুলে মেখে নিন এই হেয়ার প্যাক। খানিকক্ষণ পর মাথা ধুয়ে ফেলুন।

Story first published: Wednesday, October 11, 2023, 21:05 [IST]
X
Desktop Bottom Promotion