Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নারকেল তেল দিয়েই দূর করুন ত্বকের নানা সমস্যা! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন
চুলের যত্নে নারকেল তেলের কোনও বিকল্প হয় না। কিন্তু কখনও ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করেছেন কি? নারকেল তেল ত্বককে মসৃণ ও হাইড্রেট রাখতে সাহায্য করে। এই তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড নরম তুলতুলে করে তোলে ত্বককে। তবে যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য এই তেল ভাল। অয়েলি স্কিনে নারকেল তেল ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়ার বদলে কিছু সমস্যা হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে নারকেল তেল কোন কোন উপায়ে ব্যবহার করা যেতে পারে -

অয়েল ক্লিনজার
কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মুখে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তার পর ভেজা সুতির কাপড় দিয়ে মুছে নিন। এবার মুখ থেকে তেল পুরোপুরি তুলতে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।

ফেসিয়াল স্ক্রাব
নারকেল তেল এবং ব্রাউন সুগার সম পরিমাণ নিয়ে মেশান ভাল করে। এই স্ক্রাব দিয়ে আপনার মুখে ম্যাসাজ করুন কিছুক্ষণ, তার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে। সপ্তাহে দু'বার এটি ব্যবহার করতে পারেন।

ফেসিয়াল ময়েশ্চারাইজার
কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মুখে ম্যাসাজ করুন। ত্বক কোমল এবং মসৃণ হয়ে উঠবে। তবে ব্রণ-প্রবণ বা তৈলাক্ত ত্বকে নারকেল তেল ব্যবহার না করাই ভাল।

কিউটিকল অয়েল
কিউটিকল নখকে রক্ষা করে এবং ব্যাকটেরিয়া দূরে রাখে। অনেক সময় কিউটিকল রুক্ষ, শুষ্ক হয়ে যায়। তাই কিউটিকল পরিপুষ্ট, হাইড্রেট এবং স্বাস্থ্যকর রাখতে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন।

শেভিং জেল
নারকেল তেল ত্বকের পক্ষে ভাল এবং সেনসিটিভি স্কিনে লাগালে আরাম পাওয়া যায়। হাতে, পায়ে ও আন্ডারআর্মসে শেভ করার আগে নারকেল তেল লাগিয়ে নিন। এতে ত্বক আর্দ্র ও মসৃণ থাকবে। এছাড়াও, শেভ করার পর আফটার শেভ ক্রিম না থাকলে লাগাতে পারেন নারকেল তেল।
Disclaimer : এই আর্টিকেলে দেওয়া সমস্ত তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। কোনও কিছু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন।



Click it and Unblock the Notifications