Clove Oil For Acne: জেদি ব্রণ দূর হবে কয়েকদিনেই! রোজ লাগান লবঙ্গ তেল

ঘুম থেকে উঠেই দেখলেন নিজের সুন্দর মুখটা ব্রণতে ভরে গেছে, তাহলে কার ভালো লাগে বলুন তো! ব্রণর (Acne) কারণে মুখ লালচেভাব আর ফোলা তো রয়েছেই, সেই সঙ্গে ব্যথাও। ব্রণ শুকোতে সময় লেগে যায় বেশ কয়েকদিন। যতই মেকআপ করুন না কেন, কিছুতেই ঢাকা পড়ে না। ফলে মুখের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। আজ আপনাদের এমন কিছু সহজ টোটকার হদিশ দেব, যা প্রয়োগ করলে ব্রণ সারবে কয়েকদিনেই!

Ways To Use Clove Oil To Treat Acne

ব্রণ সারাতে কাজে লাগান লবঙ্গ তেল। এই তেল ত্বকে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং অ্যালার্জি ও সংক্রমণ দূর করে ত্বককে সুস্থ রাখে। লবঙ্গ তেলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান, যা ব্রণ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি মেরে ফেলতে সাহায্য করে। ত্বকের সমস্ত দাগও দূর হবে লবঙ্গ তেল ব্যবহারে। আসুন জেনে নেওয়া যাক, ব্রণ সারাতে লবঙ্গ তেল কী ভাবে ব্যবহার করবেন-

ব্রণ সারাতে লবঙ্গ তেল

ব্রণ সারাতে লবঙ্গ তেল

ব্রণের উপরে ফোঁটা লবঙ্গ তেল লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। যতদিন না ব্রণ কমছে ততদিন এই পদ্ধতি করতে পারেন।

নারকেল তেল এবং লবঙ্গ তেল

নারকেল তেল এবং লবঙ্গ তেল

মুখে স্টিম নিন পাঁচ মিনিট মতো। তারপর লবঙ্গ তেলের সঙ্গে এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে মুখে লাগান। ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে একবার এটি করতে পারেন।

অলিভ অয়েল এবং লবঙ্গ তেল

অলিভ অয়েল এবং লবঙ্গ তেল

প্রথমে মুখে স্টিম নিন পাঁচ মিনিট মতো। তারপর লবঙ্গ তেলের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগান। ম্যাসাজ করুন ১০ মিনিট মতো। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে একবার এটি করতে পারেন।

ময়েশ্চারাইজার এবং লবঙ্গ তেল

ময়েশ্চারাইজার এবং লবঙ্গ তেল

ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে। তারপর নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজারের সঙ্গে এক-দুই ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন কিছুক্ষণ। দিনে একবার এটি করলেই ফল পাবেন!

Story first published: Monday, February 6, 2023, 21:18 [IST]
X
Desktop Bottom Promotion