Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুলের একাধিক সমস্যা দূর হবে গাজরের গুণে! রইল ৫টি গাজরের হেয়ার মাস্ক
স্যালাড বানিয়ে খান বা হালুয়া, গাজর যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। গাজর ভিটামিন-এ তথা বিটা ক্যারোটিনের দুর্দান্ত উৎস, যে কারণে রোজ গাজর খেলে দৃষ্টিশক্তি খুব ভালো থাকে। চুলের যত্নেও কিন্তু গাজর অতুলনীয়। গাজর খেলে স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমনই গাজরের মাস্ক, গাজর তেল মাখলেও সমাধান করা যায় চুলের যাবতীয় সমস্যার।

গাজরে এমন পুষ্টি উপাদান রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। গাজর লাগালে চুলে সিল্কি, চকচকে ভাব আসে, চুলের গোড়া শক্ত হয়। চুল ভেঙে যাওয়া ও চুল পড়া রুখতেও দারুণ কার্যকরী গাজর। জেনে নিন, চুলের নানা সমস্যা সমাধানে গাজর কী ভাবে ব্যবহার করবেন -

গাজরের তেল
একটি গাজর গ্রেট করে কাঁচের বোতলে ভরে নিন। ওই বোতলে ভর্তি করে অলিভ অয়েল ঢেলে ঢাকনা বন্ধ করে দিন। এক সপ্তাহ এই ভাবে জারটি রেখে দিন। তেল কমলা হয়ে গেলে ছেঁকে নিন। এবার গাজরের তেল স্ক্যাল্প ও চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই তেল মাখতে পারেন।
গাজরের তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায়। এতে অলিভ অয়েলও রয়েছে, যা চুলকে কন্ডিশন করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

গাজরের রস, অলিভ অয়েল, পেঁয়াজের রস এবং লেবুর রস
একটি গাজর এবং একটি পেঁয়াজ টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করুন। এই পেস্টে দুই টেবিল চামচ অলিভ অয়েল এবং লেবুর রস মিশিয়ে নিন। পুরো চুলে এই হেয়ার মাস্কটি লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করলেই যথেষ্ট!
এই মাস্কে থাকা গাজর এবং অলিভ অয়েল চুলের বৃদ্ধি এবং চুলকে কন্ডিশন করে। পেঁয়াজের রস হেয়ার ফলিকলে পুষ্টি যোগায়। লেবুর রস ভিটামিন সি দ্বারা পরিপূর্ণ, যা কোলাজেন উৎপাদন বাড়ায়।

গাজর, অ্যাভোকাডো এবং মধু
দু'টি গাজর এবং অর্ধেক অ্যাভোকাডো পেস্ট করে নিন। এই মিশ্রণে দুই টেবিল চামচ মধু মেশান। পেস্টটি চুল এবং মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক লাগালেই ফল পাবেন।
গাজর এবং অ্যাভোকাডোয় ভিটামিন, প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা আপনার মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। মধু চুলকে ময়েশ্চারাইজ এবং ফলিকলকে শক্তিশালী করে।

গাজর, পেঁপে, এবং দই
দু'টি গাজর, দুই টেবিল চামচ টক দই এবং ৪-৫ টুকরো পাকা পেঁপে একসঙ্গে পিষে নিন। চুল এবং মাথার ত্বকে এই মাস্কটি লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এটি করুন।
পেঁপেতে থাকা ফলিক অ্যাসিড চুলের ফলিকল ভাল রাখে। টক দই ত্বকের মৃত কোষ এবং খুশকি দূর করে। তবে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

গাজর এবং কলা
চুল পড়া কমায় এবং চুল মসৃণ ও উজ্জ্বল করে এই হেয়ার মাস্ক। গাজর চুল মজবুত করে এবং চুল পড়া ও ভাঙা আটকায়। কলা স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং ময়েশ্চারাইজ করে। দইয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ক্লিনজিং বৈশিষ্ট্য রয়েছে, যা মাথার ত্বকের ময়লা, মৃত কোষ, খুশকি পরিষ্কার করে।
একটা গাজর, একটা কলা এবং দুই টেবিল চামচ টক দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। মাথার ত্বকে ও পুরো চুলে এই পেস্ট লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করুন। সপ্তাহে একবার এটি করুন।



Click it and Unblock the Notifications