Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রোদে পোড়া ত্বকের জেল্লা ফিরবে পুজোর আগেই! অ্যালোভেরায় এই উপাদান মিশিয়ে মুখে লাগান
ত্বকের ধরন যেমনই হোক, রোদে বেরোলে ট্যান পড়ে যাওয়ার সমস্যা সকলেরই আছে। অনেক সময় সানস্ক্রিন মেখে বেরোলেও, কড়া রোদের দাপটে ত্বকে ট্যান পড়ে যায়। ট্যান পরিষ্কার করতে অনেকেই ফেশিয়াল কিট ব্যবহার করেন। নানা ধরনের ক্রিম, ফেসপ্যাকের উপর ভরসা রাখেন। কিন্তু তাতে যে খুব একটা ফল মেলে, তা নয়!
বিশেষজ্ঞদের মতে, ত্বকের ট্যান হালকা করতে নামীদামি প্রসাধনী নয়, অ্যালোভেরাই যথেষ্ট। তবে শুধু অ্যালোভেরা জেল মাখলেই হবে না, তার সঙ্গে মিশিয়ে নিতে হবে কয়েকটি উপাদান।

অ্যালোভেরা জেল, বেসন এবং টক দই
একটা বাটিতে এক টেবিল চামচ বেসন, দুই চা চামচ দই এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ভালো ভাবে। পুরো মুখে সমানভাবে ফেসপ্যাকটি লাগান। আধ ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল, মধু এবং কমলালেবুর রস
ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ মধু, অ্যালোভেরা জেল এবং কমলালেবুর রস মিশিয়ে নিন। পুরো মুখে লাগান পেস্টটি। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের ট্যান দূর করে জেল্লা ফেরায়। ত্বকে পুষ্টি যোগায়। ত্বক নরম ও মসৃণ করে তোলে।
অ্যালোভেরা জেল, শসার রস এবং পাকা পেঁপে
পাকা পেঁপে ও টাটকা অ্যালোভেরা জেল মিক্সিতে পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে এক চা চামচ শসার রস এবং দুই চা চামচ ওটস গুঁড়ো ভালো ভাবে মিশিয়ে মুখে ও গলায় লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এতে লেবুর রসও যোগ করা যেতে পারে। সপ্তাহে দু'বার এই পেস্ট ব্যবহার করতে পারেন। নর্মাল এবং তৈলাক্ত ত্বকের জন্য খুবই কার্যকর এই ফেসপ্যাক।
অ্যালোভেরা জেল, দুধের সর এবং হলুদ
দুধের সর, সামান্য হলুদ গুঁড়ো, দুই চা চামচ অ্যালোভেরা জেল, দুই চা চামচ ওটস গুঁড়ো এবং আধা চা চামচ মধু - একটা পাত্রে এই সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর জলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের ট্যান দূর করে এবং ত্বকে পুষ্টি যোগায়। বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী ফেসপ্যাক এটি।
অ্যালোভেরা জেল, মুলতানি মাটি এবং গোলাপ জল
মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে সমানভাবে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে ভালো এই ফেসপ্যাক।
অ্যালোভেরা জেল এবং মুগ ডাল
এক টেবিল চামচ মুগ ডাল কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর মিহি করে বেটে নিন ডাল। এবার এই ডালের পেস্টে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ভালো ভাবে। ফেসপ্যাকটি মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর ২০ মিনিট মতো মুখে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল এবং লেবুর রস
অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মুখ পরিষ্কার করে নিয়ে এই মিশ্রণ মেখে রাখুন মিনিট দশেক। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক দিন এই মিশ্রণ প্রয়োগ করলেই ত্বক থেকে ট্যান উঠে যাবে। তবে সেনসিটিভ স্কিনে এই মিশ্রণ মেখে রেখে দিলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
