Almond Oil for Hair: কিছুতেই চুল বাড়ছে না? সপ্তাহে মাত্র ২ দিন এই তেল মালিশেই কাজ হবে ম্যাজিকের মতো!

Almond Oil for Hair: ত্বকের দাগছোপ দূর করে জেল্লা বাড়াতে আমন্ড অয়েলের জুড়ি মেলা ভার। বিশেষ করে শীতের সময় ত্বক যখন তার প্রাকৃতিক আর্দ্রতা হারায়, সেই সময়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে বাদামের তেল। তবে কেবল ত্বকের জন্যই উপকারী নয়, চুল ও স্ক্যাল্প ভালো রাখতেও দারুণ কাজ করে ভিটামিন ই-তে ভরপুর এই তেল।

ভিটামিন-ই ছাড়াও আমন্ড অয়েলে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান। নিয়মিত এই তেল মাখলে দূর হয় খুশকির সমস্যা, চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া কমে এবং চুলের বৃদ্ধিও ঘটে। জেনে নিন, কোন কোন উপায়ে আমন্ড অয়েল চুলে ব্যবহার করা যেতে পারে।

almond oil for hair

স্ক্যাল্প ম্যাসাজ করুন

আমন্ড অয়েল পুরো স্ক্যাল্পে ভালো ভাবে লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে বৃত্তাকার গতিতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। খুব জোরে ম্যাসাজ করবেন না, এতে চুলেরই ক্ষতি হবে। স্ক্যাল্পে তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে, চুলের ফলিকলে পুষ্টির জোগান দেয়। এর ফলে চুল আরও মজবুত হয় এবং চুলের বৃদ্ধি ঘটে।

গরম তেল ব্যবহার করুন

চুলে আমন্ড অয়েল লাগানোর আগে হালকা গরম করে নেওয়া সবচেয়ে কার্যকর হবে, এমনটাই মত বিশেষজ্ঞদের। সাধারণত সপ্তাহে দুই থেকে তিন দিন এই তেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

হেয়ার মাস্ক হিসেবে

হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল। মধু, টক দই, ডিম এবং আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। স্নান করার ৩০ মিনিট আগে মাথায় মেখে রেখে দিন এই হেয়ার মাস্ক। তার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'দিন ব্যবহার করুন এই মাস্ক।

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই হেয়ার মাস্ক মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে, চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।

কন্ডিশনার হিসেবে

চুলের আর্দ্রতা বজায় রাখতে শ্যাম্পুর পর কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন আমন্ড অয়েল। হাতে অল্প তেল নিয়ে ভেজা চুলের ডগার দিকটায় লাগান। এতে চুলের রুক্ষভাব দূর হবে এবং চুল পর্যাপ্ত পুষ্টিও পাবে।

ক্যারিয়ার অয়েল হিসেবে

স্ক্যাল্প ও চুলের নানা সমস্যায় অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। তবে এই এসেনশিয়াল অয়েল তো সরাসরি ব্যবহার করা যায় না। তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়। ক্যারিয়ার অয়েল হিসেবে আমন্ড অয়েল এ ক্ষেত্রে খুব ভালো কাজ করে। রোজমেরি, ল্যাভেন্ডার বা পেপারমিন্টের মতো এসেনশিয়াল অয়েল ব্যবহারের আগে আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে নিন। এতে চুলের বৃদ্ধি ভালো হবে এবং চুল পড়াও কমবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion