Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিয়ের আগে জেল্লাদার ত্বক পেতে চান? এই পদ্ধতি মেনে 'বডি পলিশ' করুন বাড়িতেই
সামনেই বিয়ে। সারা বছর যেমন তেমন ভাবে থাকলেও, বিয়ের জন্য একটু তো নিজেকে তৈরি করতেই হবে। পার্লারে গিয়ে ফেশিয়াল, আইব্রো, পেডিকিয়োর, ম্যানিকিয়োর করলেও বডি পলিশিং করার মতো সময় দেওয়া সম্ভব নয়। এ দিকে দেহের ত্বকের হালও বিশেষ ভাল নয়। এত দিন ধরে ঝড়-জল-রোদে ত্বকে হাল বেহাল হয়ে উঠেছে। তা হলে উপায়?
ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে বাড়িতেই বডি পলিশিং করা যেতে পারে। নীচে রইল তারই পদ্ধতি।

বডি পলিশ করতে কী কী লাগবে?
ত্বকের ধরন বুঝে ভাল মানের বডি স্ক্রাব বা এক্সফোলিয়েটর, হাইড্রেটিং বডি মাস্ক, একটি নরম বডি ব্রাশ বা লুফা, বডি অয়েল এবং ময়েশ্চারাইজার সঙ্গে রাখুন।
বডি পলিশ করার পদ্ধতি
১) প্রথমে নরম কোনও বডি ব্রাশ বা লুফা দিয়ে ত্বকে ভাল ভাবে ঘষুন। গায়ে জল দেওয়ার প্রয়োজন নেই। এই প্রক্রিয়াকে 'ড্রাই ব্রাশিং' বলা হয়। এতে ত্বকের মৃত কোষ দূর হয় এবং রক্তসঞ্চালন বাড়ে।
২) এ বার গায়ে সামান্য জল ঢেলে নিন। বডি স্ক্রাব দিয়ে ত্বকে ঘষুন। দেহের রুক্ষ অংশগুলোয় বেশি নজর দিন। কনুই, হাঁটু, গোড়ালির মতো রুক্ষ অংশগুলোয় একটু বেশি চাপ দিয়ে ঘষে নিন। এতেও ত্বকের মৃত কোষ দূর হয় এবং জেল্লা বাড়ে।
৩) এর পর বডি মাস্ক ব্যবহারের পালা। কেনা মাস্ক ব্যবহার না করতে চাইলে ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। টক দই, মধু এবং অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সারা গায়ে এই প্যাক মেখে রেখে দিন মিনিট কুড়ি।
৪) ঈষদুষ্ণ জল দিয়ে গোটা শরীর ধুয়ে ফেলুন। এই সময় মাইল্ড হাইড্রেটিং শাওয়ার জেল ব্যবহার করতে পারেন। সবশেষে ঠান্ডা জল দিয়ে শরীর ধুয়ে নিন।
৫) নরম তোয়ালে দিয়ে হালকা হাতে গা মুছে নিন। এর পর আমন্ড অয়েল, নারকেল তেল বা আপনার পছন্দের অন্য কোনও বডি অয়েল ব্যবহার করতে পারেন। সারা গায়ে ভাল করে এই তেল মেখে নিন।
৬) ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তেল মাখার কিছু ক্ষণ পর ময়েশ্চারাইজার মেখে নিন। আপনার ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার কিনবেন। শরীরের যে সব অংশ বেশি শুষ্ক ও খসখসে, সেই সব অংশে একটু বেশি ময়েশ্চারাইজার মাখুন। বডি পলিশিং-এর এই প্রক্রিয়াটি সপ্তাহে অন্তত একবার করলেই ফল পাবেন।
৭) ত্বক হাইড্রেট থাকলে এমনিতেই সর্বদা উজ্জ্বল থাকবে। তাই ত্বককে হাইড্রেট রাখতে সারা দিনে প্রচুর পরিমাণে জল পান করুন।



Click it and Unblock the Notifications