Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নায়িকাদের মত লাবণ্য চাই? রান্নাঘরের এই একটি উপাদানই করবে কামাল!
বিউটি সিক্রেটগুলির মধ্যে সবচেয়ে সহজ এবং উপকারী একটি উপাদান চালের আটা। এই আটার বহু গুণাগুণ। শুধু রূপচর্চায় নয়, ওজন কমাতেও চালের আটার রুটি অনেক উপকারী। কারণ, এই আটায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন ই, সিলিকল, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার আয়োডিন।
এছাড়াও আটার মধ্যে আছে প্রচুর শর্করা, প্রোটিন ও খনিজ লবণ। যা আমাদের স্বাস্থ্যের সঙ্গেই রূপচর্চাতেও এই আটা কার্যকরী। ভাতের মাড়ের সাহায্যে যেমন রূপচর্চা করা যায়, তেমনি চালের আটাও অতুলনীয় ত্বকের যত্নে। এটি দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও সুন্দর করে তুলে সাহায্য করে। আজ চলুন জেনে নেওয়া যাক রূপচর্চায় চালের আটা ব্য়বহারের উপকারিতা সম্পর্কে-

- ত্বক উজ্জ্বল করে
দইয়ের সঙ্গে চালের আটা মিশিয়ে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ড জল দিয়ে ধুয়ে ফেলুন। এইভাবে এক মাস ব্যবহার করলেই আপনার ত্বক উজ্জ্বল হবে।
- রোদে পোড়া দাগ দূর করে
দুধের সঙ্গে চালের আটা মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাকটি আপনার রোদে পোড়া ত্বকে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। কয়েকদিনের ব্যবহারেই দূর হবে রোদে পোড়া কালচে দাগ।
- স্ক্রাব হিসেবে ব্যবহার
চালের আটা আপনি স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনার ত্বক বিভিন্ন কারণে বিবর্ণ হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চালের আটার সাহায্যে বানিয়ে নিতে পারেন স্ক্রাব। মধু অথবা অলিভ অয়েলের সঙ্গে চালের আটা মিশিয়ে তৈরি করুন স্ক্রাব। এটি ত্বকে ব্যবহার করুন সপ্তাহে দুই দিন। পার্থক্য বুঝতে পারবেন।
- ডার্ক সার্কেল দূর করে
ডার্ক সার্কেল দূর করতেও এই আটা ব্যবহার করতে পারেন। চালের আটার সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চোখের আশপাশের ত্বকে লাগিয়ে রাখুন। এতে দূর হবে চোখের নিচের কালো দাগ।
- ত্বক টানটান করে
শসার রস ও লেবুর রসের সঙ্গে চালের আটা মিশিয়ে ত্বকে লাগান। এতে আপনার ত্বক উজ্জ্বল তো হবেই, সঙ্গে হবে সজীব ও টানটানও।
এছাড়াও এই আটা আপনি ফেস পাউডার হিসেবেও ব্যবহার করতে পারেন। এটির ব্যবহার আপনার ত্ককে দীর্ঘসময়ের জন্য তৈলাক্ত হতে দেবে না।



Click it and Unblock the Notifications