Beauty Tips: দীপাবলিতে পার্লারের মত গ্লো চান? বাড়িতেই বানিয়ে ফেলুন ইনস্ট্যান্ট গ্লো ফেসপ্যাক

By Bhagysree Sarkar

Beauty Tips: প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি (Diwali 2024) উৎসব পালিত হয়। চলতি বছরে ৩১শে অক্টোবর পড়ছে দীপাবলি। এরপরই ভাইফোঁটা উৎসব (Bhai Phota ২০২৪)। চলতি বছরে ভ্রাতৃ দ্বিতীয়া ৩রা নভেম্বর (১৭ ই কার্তিক), রবিবার পড়েছে। ইতিমধ্যেই উৎসবের জন্য সাজসজ্জাও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সৌন্দর্য বাড়াতে অনেক মহিলা প্রায়শই পার্লারে ফেসিয়াল করান। কিন্তু এতে খরচ যেমন বেশি, তেমনই ত্বকের জন্যও ভালো নয়।

আবার অফিস এবং পারিবারিক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজের দিকে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে, আপনিও যদি দীপাবলির আগে পার্লারের মত গ্লো (Instant Glow Face Pack) চান, তবে এই প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনাকে শুধু রাতে ঘুমানোর আগে ঘরে তৈরি একটি ফেসপ্যাক (Facepack) লাগাতে হবে, যা আপনার মুখকে পার্লারের মতো উজ্জ্বল করবে। সঙ্গেই আপনার সৌন্দর্য বৃদ্ধি (Beauty enhancement) করবে।

ছবি সৌজন্য- pexels

ফেস প্যাকের জন্য উপকরণ-

  • চালের আটা- ৩ চামচ
  • অ্যালোভেরা জেল- ১ চা চামচ
  • গোলাপ জল- ৪ চামচ
  • কাঁচা দুধ- প্রয়োজন অনুযায়ী
  • ভিটামিন ই ক্যাপসুল- ১ টি

কীভাবে ফেসপ্যাক বানাবেন-

  • ইন্সট্যান্ট গ্লো ফেসপ্যাক তৈরি করতে প্রথমে একটি পাত্রে চালের গুঁড়ো, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • এখন এই তৈরি পেস্টটি মসৃণ করতে, প্রয়োজন অনুযায়ী কাঁচা দুধ যোগ করুন এবং তারপর ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন এবং সবকিছু আবার ভালভাবে মেশান।
  • আপনার ইন্সট্যান্ট গ্লো ফেস প্যাক প্রস্তুত। আপনি দীপাবলির একদিন আগে রাতে এটি আপনার মুখে লাগান।
  • এখন এটি আপনার মুখে ২০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর স্বাভাবিক জল দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন।
  • এরপরে রাতে ঘুমানোর আগে সাবধানে আপনার মুখে হালকা ময়েশ্চারাইজার লাগান।
  • ঘরে তৈরি এই ঝটপট ফেসপ্যাকটি প্রয়োগ করার পরে, আপনি পার্লারে না গিয়ে পার্লারের মতো উজ্জ্বলতা পাবেন।

Story first published: Wednesday, October 23, 2024, 20:00 [IST]
X
Desktop Bottom Promotion