Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Skin care: ভ্যালেন্টাইন্স ডে-র আগেই ত্বকের জেল্লা ফেরাতে চান? রইল বিশেষ টিপস
Skin care: ত্বকের সমস্যা যেন পিছু ছাড়তেই চায় না। তার উপর আবার শীতকাল, ত্বকের সমস্যা আরও বেড়ে যায়। সদ্য কেটেছে সরস্বতী পুজো। সময় কম থাকায় সেভাবে যত্ন নিতে পারেননি? কিন্তু এবার আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)।
প্রিয়জনের সঙ্গে রেস্তরাঁয় 'ক্যান্ডল লাইট ডিনার' করার পরিকল্পনা রয়েছে। যেখানে সাজ হবে পশ্চিমি। সঙ্গে থাকবে মানানসই গয়না, আর জুতো তো আছেই। কিন্তু মেকআপ করে তো আর ত্বকের জেল্লা ফেরত আনা সম্ভব নয়! তাহলে কী করবেন?

মেকআপ দিয়ে নিষ্প্রাণ ত্বক ঢাকা সম্ভব নয়। তবে শিল্পীরা বলছেন, চটজলদি ত্বকে জেল্লা (Tips to restore skin radiance) আনতে দারুণ কাজ করে আলুর খোসা। ভাবছেন কীভাবে? ভ্যালেন্টাইন্স ডে আসতে তো এখনও হাতে বেশ কয়েকটা দিন সময় আছে।
তাই খরচ করে পার্লারে না গিয়ে এখন থেকেই আলুর খোসা ঘষতে শুরু করুন। তবে আপনি যদি কাজের মধ্যে নিজের জন্য সময় বের করা নিয়েও চিন্তায় থাকেন। এক্ষেত্রে দিনে মাত্র ১০ মিনিট হলেই যথেষ্ট। কাজ থেকে বাড়ি ফিরে মুখে আলুর খোসা (Restore skin radiance with potato peels) ঘষলে ঠিক কী হবে, জেনে নিন-
- ব্রণর সমস্যা কমবে
বিশেষজ্ঞদের মতে, আলুর খোসায় থাকে ক্যাটেকোলাজ নামক একটি উপাদান। এই উপাদানটি ব্রণর কালো দাগ কমাতে সহায়তা করে। এজন্য আলুর খোসার মধ্যে আধ চামচ মধু মিশিয়ে, তা মেখে নিতে হবে মুখে। মিনিট ২০ পর মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।
- রোদে পোড়া ত্বকের পরিচর্যায়
শীতকাল হলেও কিন্তু ট্যানিংয়ের সমস্যা থেকেই যায়। রোদে পোড়া ত্বক পুনরুজ্জীবিত করতে অত্যন্ত উপকারী আলুর খোসা। রোদে পুড়ে যাওয়া অংশে আলুর খোসা পাতলা করে কেটে নিয়ে সরাসরি লাগানো যেতে পারে। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
- চোখের তলার কালি দূর করতে
চোখের তলায় কালো দাগ আমাদের খুবই বিরক্ত করে। এটিকে ইংরেজিতে 'ডার্ক সার্কেল' বলা হয়। বিশেষজ্ঞেরা বলছেন, এই ডার্ক সার্কেল কমাতে দারুণ উপকারী আলুর খোসা। খোসা পাতলা করে কেটে তারপর পরিষ্কার একটি কাপড়ের টুকরো দিয়ে মুড়ে মিনিট ২০ দিয়ে রাখতে হবে চোখের তলায়। দিন কয়েক নিয়মিত এই টোটকা মেনে চললেই ফিরবে চোখের আশপাশের জেল্লা।



Click it and Unblock the Notifications