Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় ঝলমলে ত্বক পেতে চান? আজই বানিয়ে ফেলুন এই ক্রিম, ফেটে পড়বে উজ্জ্বলতা!
বর্ষাতে আবহাওয়া মনোরম হয়ে ওঠে। তবে বাড়ি যায় নানা রোগ-ব্যাধি। শুধু রোগ না এই আর্দ্র আবহাওয়ায় কিন্তু আমাদের ত্বকেরও একাধিক সমস্যা দেখা যায়। তাই ত্বকের যত্ন নেওয়া অত্যাধিক জরুরি হয়ে পড়ে। কিন্তু ত্বকের যত্ন করার আগে, আপনার ত্বক কী ধরনের তা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার ত্বক সম্পর্কে জানেন, তখন এটির যত্ন নেওয়া সহজ হয়ে যায়।
আমাদের ত্বক খুব কোমল, এটি সবসময় সঠিকভাবে চিকিৎসা করা উচিত। জেনে রাখা ভালো, আমাদের মুখ মূলত দুই ধরনের হয়, এক শুষ্ক এবং অপরটি তৈলাক্ত। উভয় ধরনের ত্বকের জন্য ভিন্ন ভিন্ন পণ্যের প্রয়োজন। বর্তমানে কাজের চাপ বেড়েছে, সঙ্গেই বেড়েছে একাধিক চিন্তা। যার ফলস্বরূপ আমাদের ত্বকে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে আপনি এমন একটি ক্রিম বাড়িতেও বানাতে পারেন, যা আপনার ত্বককে এক রাতেই করে দেবে ঝলমলে। এটি মূলত একটি নাইট ক্রিম, যা আপনার ত্বককে রাতারাতি উজ্জ্বলতা দেবে।

ছবি সৌজন্য- pexels
বাজারে অনেক ধরনের নাইট ক্রিম পাওয়া যাব। তবে ঘরেই তৈরি এই ফ্রেশ নাইট ক্রিম আরও বেশি কার্যকরী। যদি আপনার ত্বক শুষ্ক হয়, তবে আপনাকে এমন উপাদান ব্যবহার করতে হবে যা আপনার ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করবে এবং সতেজ রাখবে। তাই এক্ষেত্রে নাইট ক্রিম তৈরির জন্য আপনি শিয়া বাটারের সাহায্য নিতে পারেন। আপনি একটি ছোট পাত্রে শিয়া বাটার, নারকেল তেল, বাদাম তেল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের সাহায্যে নাইট ক্রিম তৈরি করতে পারেন।
শুষ্ক ত্বকের জন্য কীভাবে নাইট ক্রিম তৈরি করবেন-
শুষ্ক ত্বকের জন্য নাইট ক্রিম তৈরি করতে, প্রথমে নারকেল তেলে শিয়া বাটার মিশিয়ে ডাবল বয়লারের সাহায্যে গরম করুন। তারপর এতে ৪ থেকে ৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং বাদাম তেল যোগ করুন। এবার একটি ছোট কৌটোতে এটি ঢেলে নিন। তৈরি আপনার নাইট ক্রিম। এটি আপনি প্রায় ১ মাস ধরে স্টোর করে ব্যবহার করতে পারেন।
তৈলাক্ত ত্বকের জন্য কীভাবে নাইট ক্রিম তৈরি করবেন-
তৈলাক্ত ত্বকের জন্য অ্যালোভেরা জেল সবচেয়ে কার্যকরী। তাই ঘরে আপনি নাইট ক্রিম বানালে অবশ্যই এটি ব্যবহার করুন। আপনি অ্যালোভেরা জেল, জোজোবা অয়েল এবং টি ট্রি অয়েল ব্যবহার করে তৈলাক্ত ত্বকের জন্য একটি নাইট ক্রিম তৈরি করতে পারেন। এটি ফ্রিজে সংরক্ষণ করুন। তবে ১ মাসের বেশি ব্যবহার করবেন না।



Click it and Unblock the Notifications