Rice Water: কোরিয়ানদের মত গ্লাস স্কিন পেতে চান? রইল সিক্রেট

By Bhagysree Sarkar

Rice Water: কথায় বলে 'ভেতো বাঙালি'। কারণ, বেশিরভাগ বাঙালিরাই লাঞ্চে বা ডিনারে ভাত (Rice) ছাড়া কিছুই বোঝেন না। প্রায় মানুষেরই রুটি, লুচির থেকে ভাত প্রিয়। ভাত আমাদের স্বাস্থ্যের জন্য তো ভালোই, সঙ্গেই এর জলও উপকারী রূপচর্চায়। ইদানিং ত্বকের যত্নে রাইস ওয়াটারের (Rice Water) ব্যবহার ভীষণ টেন্ডিং। যেকোনও ফেসওয়াশ, শ্যাম্পু, অয়েল, ক্রিম, বা স্পা ক্রিমে রাইস ওয়াটারের ব্যবহার করা হচ্ছে। জাপানে ত্বক আর চুলের যত্নে বহু প্রাচীনকাল থেকেই রাইস ওয়াটার ব্যবহার করা হয়, জানেন এর পিছনে রহস্য কী?

ত্বকের যত্নে চালের জল ব্যবহার হয়ে আসছে বহু শতাব্দী ধরে। দক্ষিণ কোরিয়ায় (South Korea) চালের জল বিশেষ করে ত্বকের যত্নে ব্যবহার করা হয়। অনেক সৌন্দর্য পণ্যেও চালের জল ব্যবহার করা হয়। তবে সেসবের দামও আকাশছোঁয়া। তাই কীভাবে এক টাকা খরচা না করেই প্রাকৃতিক টোনার হিসাবে এটি তৈরি করতে পারেন (How to Make Rice Water Toner) , সেটাই আজকের প্রতিবেদনে জানবেন। সঙ্গেই এর উপকারিতা (Benefits of Rice Water) সম্পর্কেও জানবেন।

skin care

রাইস ওয়াটার টোনার তৈরি করা খুবই সহজ। আপনি শুধুমাত্র কয়েকটি জিনিস ব্যবহার করে এটি বাড়িতে প্রস্তুত করতে পারেন।

উপাদান-

  • বাসমতি চাল
  • জল
  • স্প্রে বোতল

পদ্ধতি-

  • প্রথমে বাসমতি চাল একটি পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে নিন। ধোয়ার সময় কয়েকবার জল পরিবর্তন করুন, যাতে ভাতের মাড় চলে যায়।
  • এবার ধোয়া চাল একটি পাত্রে রেখে তাতে পর্যাপ্ত পরিমাণ জল দিন। চাল কমপক্ষে ৩০ মিনিট বা সারারাত ভিজিয়ে রাখুন।
  • ভেজানো চাল ফিল্টার করে একটি পরিষ্কার বোতলে জল বের করে নিন।
  • ফিল্টার করা জল একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন।
  • বাড়িতেই তৈরি রাইস ওয়াটার টোনার।

রাইস ওয়াটারে ভিটামিন-বি, ই এবং মিনারেলের মতো অনেক ধরনের পুষ্টি পাওয়া যায়। এই পুষ্টিগুণ ত্বককে সুস্থ ও উজ্জ্বল করতে সাহায্য করে। আসুন জেনে নিই রাইস ওয়াটারের কিছু উপকারিতা সম্পর্কে-

  • ত্বকে পুষ্টি যোগায়- রাইস ওয়াটার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়, যা ত্বককে সুস্থ ও কোমল রাখে।
  • বর্ণের উন্নতি ঘটায়- রাইস ওয়াটারে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বর্ণ উন্নত করে।
  • ব্রণ কমায়- রাইস ওয়াটারে রয়েছে প্রদাহরোধী গুণ, যা ব্রণ ও প্রদাহ কমাতে সাহায্য করে।
  • ত্বক টানটান করে- রাইস ওয়াটারে উপস্থিত অ্যামিনো অ্যাসিড ত্বককে টানটান ও শক্ত করতে সাহায্য করে।
  • ত্বককে হাইড্রেট করে- রাইস ওয়াটার ত্বককে গভীরভাবে হাইড্রেট করে, যার কারণে ত্বক শুষ্ক হয় না।

Story first published: Tuesday, October 15, 2024, 16:01 [IST]
X
Desktop Bottom Promotion