Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
লম্বা-ঘন চুল চান? বদলান অভ্যাস, ব্যবহার করুন কাঠের চিরুনি
চুলের যত্নে প্লাস্টিকের চিরুনি ব্যবহার না করে বেছে নিন কাঠের চিরুনি। কাঠের চিরুনি ব্যবহারের বেশ কিছু উপকারিতা রয়েছে। লম্বা, স্বাস্থ্যকর এবং জেল্লাদার চুল কে চায় না! নিত্যদিনই চুলের জট ছাড়ানো থেকে চুলের গোড়ায় রক্তসঞ্চালন ও আমাদের চুল উজ্জ্বল রাখতে নিয়মিত আঁচড়াতেই হয়। কিন্তু আপনি কোন চিরুনি ব্যবহার করবেন তা সম্বন্ধে জানা খুব দরকার। আপনার ব্যবহৃত চিরুনি চুলের পক্ষে কতটা উপযোগী, জানেন?
প্লাস্টিক বা ধাতুর চিরুনিতে চুল রুক্ষ হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। সেইসঙ্গে ভেঙেও যেতে পারে। এমনকি চুলের সংস্পর্শে এলে প্লাস্টিকের চিরুনি স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপাদন করে। যা চুলগুলিকে খাঁড়া করে রাখে। তাই চুলের সম্পূর্ণ স্বাস্থ্য বজায় রাখতে বেছে নিন কাঠের চিরুনি। কারণ, কাঠ স্ট্যাটিক তৈরি করে না। আপনার চুল থাকবে সুন্দর। এমনকি চুলে পুষ্টি বৃদ্ধিও করে কাঠের চিরুনি। চলুন জেনে নেওয়া যাক বেশি দাম দিয়ে কেন আপনি এই চিরুনি কিনবেন, কী কী বৈশিষ্ট্যই বা আছে-

- স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়
কাঠের চিরুনির টিপগুলো সাধারণত রাউন্ড হয়ে থাকে। কম দামে পাওয়া প্লাস্টিকের টিপগুলোর মত হার্শ হয় না। আমাদের স্ক্যাল্পে বেশ কিছু আকুপ্রেশার পয়েন্ট আছে, যখনই কাঠের চিরুনি দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করি তখন এই পয়েন্টগুলোতে প্রেশার পড়ে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
- আয়নের সমতা করে
আমাদের চুল মূলত আমাদের শরীরের অন্যান্য অংশের মতো কার্বন দিয়ে গঠিত। প্লাস্টিকের চিরুনিতে সাধারণত ধনাত্মক আয়ন থাকে। তাই চুল আচড়ানোর সময় স্ক্যাল্পে যখন ফ্রিকশন হয়, তখন এই ধনাত্নক আয়নগুলো আমাদের চুলকে আরও ফ্রিজি এবং ড্রাই করে দেয়। তবে কাঠের চিরুনিতে এই সমস্যা থাকে না। কাঠ নিজেই ফাইবার, যা কার্বন দিয়ে তৈরি। তাই কাঠের চিরুনি দিয়ে আচড়ালে আয়ন কাউন্ট নিউট্রাল থাকে এবং ফ্রিজিনেস কন্ট্রোল হয়।
- চুলের বৃদ্ধি নিশ্চিত করে
কাঠের চিরুনি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়। এতে হেয়ার ফলিকল স্টিমুলেট হয়। স্ক্যাল্প পর্যাপ্ত ব্লাড সাপ্লাই পায়। ফলে স্বাভাবিকভাবেই সব ধরনের পুষ্টি পাওয়া যায়। আর পুষ্টি পেলে চুল দ্রুত বৃদ্ধি পাবে।
- হেয়ার ফল কমায়
আমরা সকলেই জানি কাঠের চিরুনি নিউট্রাল আয়নের হয়। এই চিরুনি দিয়ে আচড়ালে আমাদের চুল বেশ মসৃণভাবে গ্লাইড করে। ফলে ব্রেকেজ হয় না। আর ব্রেকেজ না হলে চুল পড়ার সমস্যাও মিটবে।
- কিন্তু কীভাবে কাঠের চিরুনি পরিষ্কার করবেন?
একটু যত্নে কাঠের চিরুনি ভালো থাকবে বছরের পর বছর। জল দিয়ে ঢুলে কাঠ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই যেকোনও তেল দিয়ে এটি পরিষ্কার করে নিতে পারেন। দু এক ফোঁটা নারকেল তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে নরম কাপড় দিয়ে মুছে ফেললেই হবে।



Click it and Unblock the Notifications