Winter Skin Care: নামীদামি প্রসাধনী নয়, এই প্যাক ব্যবহার করলেই ফিরে পাবেন ত্বকের হারানো জেল্লা

By Bhagysree Sarkar

Winter Skin Care: শীতের ঠাণ্ডা আবহাওয়ায় আমাদের স্বাস্থ্যের সঙ্গে ত্বকেরও বেহাল অবস্থা হয়ে যায়। এই সময় আর্দ্রতা বেশি থাকায় আমাদের ত্বক রুক্ষ ও প্রাণহীন (Skin is rough in winter) হয়ে পড়ে। তাই স্বাস্থ্যের সঙ্গে ত্বকেরও বিশেষ যত্ন নেওয়া জরুরি।

তাই এই শীতে আপনিও যদি আপনার ত্বক উজ্জ্বল ও দাগহীন রাখতে (Tips to keep skin bright and blemish-free) চান, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। ব্যয়বহুল পণ্য বা এক গাদা টাকা নষ্ট করে নানা ট্রিটমেন্ট করেও কোন লাভ হয় না। তাই যদি আপনিও উজ্জ্বলতা খুঁজে পেতে সক্ষম না হন, তবে চিন্তা করার দরকার নেই। আপনার সমস্যা মেটাবে ঘরোয়া একটি উপাদান। জেনে নিন বিস্তারিত-

skin care

দুধের গুণাগুণ (Milk properties) সম্পর্কে সকলেই জানেন। এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করে। তবে এখানেই শেষ নয়, এটি ত্বকের দাগ কমাতেও কার্যকর। আপনার রান্নাঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে কীভাবে আপনি আপনার ত্বককে আয়নার মতো উজ্জ্বল করতে পারেন, চলুন দেখে নেওয়া যাক।

  • দুধ এবং হলুদ

হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বকের প্রদাহ কমায় এবং ব্রণের বিরুদ্ধে লড়াই করে। দুধ ও হলুদের পেস্ট ত্বককে উজ্জ্বল করে এবং দাগ কমায়।

  • কিভাবে ব্যবহার করবেন?

এক চামচ দুধে এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। কমপক্ষে ১০-১৫ মিনিট রাখুন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • দুধ এবং দই

দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বককে নরম ও উজ্জ্বল করতে সক্ষম। দই ত্বককে হাইড্রেট করে এবং পুষ্টি জোগায়। দুধ ও দইয়ের মিশ্রণ ত্বককে টোন ও উজ্জ্বল করে।

  • কিভাবে ব্যবহার করবেন?

এক চামচ দুধে এক চামচ দই মিশিয়ে মুখে লাগান। এবার ১৫-২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • দুধ এবং বেসন

বেসনের ব্যবহার রূপচর্চায় বহু যুগ ধরে হয়ে আশছে। বেসনে প্রাকৃতিক এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের মৃত কোষ দূর করে। দুধ ও বেসনের পেস্ট ত্বককে নরম ও উজ্জ্বল করতে সক্ষম।

  • কিভাবে ব্যবহার করবেন?

এজন্য দুধের সাথে প্রথমে দুই চামচ বেসন ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • দুধ এবং মধু

মধুতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা ত্বককে নরম ও উজ্জ্বল করে তুলতে সক্ষম। দুধ ও মধুর মিশ্রণ ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের মৃত কোষ দূর করে। এটি ব্রণ এবং পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে।

  • কিভাবে ব্যবহার করবেন?

এক চা চামচ দুধে আধা চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। এবার ১৫-২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

তবে এই প্যাকগুলি প্রয়োগ করার আগে, একটি প্যাচ পরীক্ষা অবশ্যই করতে হবে। এছাড়াও আপনার কোনো উপাদান থেকে যদি অ্যালার্জি থাকে, তবে এগুলি ব্যবহার করবেন না।

Story first published: Friday, December 20, 2024, 16:30 [IST]
X
Desktop Bottom Promotion