Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দামী লিপস্টিক ব্যবহার করেও স্থায়ী হচ্ছে না? তবে অবশ্যই জানতে হবে এই সিক্রেট টিপসগুলি!
প্রত্যেক মহিলাই লিপস্টিক পরতে ভীষণ পছন্দ করেন। অনেকেই নিজের পোশাকের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক পরতে পছন্দ করেন। আবার অনেকেই লিপস্টিক ছাড়া বাড়ির বাইরে এক পা-ও রাখতে চান না। মহিলাদের লিপস্টিকের প্রতি ভালোবাসা এতটাই। যখন আমরা ছোট ছিলাম, এমন অনেকেই মায়ের লিপস্টিক লুকিয়ে পরতাম। তবে বড় হওয়ায় সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা যেন আরও বেড়েছে।
কর্ম-জীবন হোক বা ঘুরতে যাওয়া, মহিলাদের ব্যাগে একাধিক রং-এর লিপস্টিক দেখতে পাওয়া যায়। তবে সমস্যা একটাই, বারবার অ্যাপ্লাই বা রি-অ্যাপ্লাই। কিছু খেলে বা অন্যান্য কারণবশত আমাদের শখের লিপস্টিক বেশ কিছুক্ষণ থাকার পর উঠে যায়। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কীভাবে আপনার প্রিয় লিপস্টিকটি সারা দিন ধরে একইভাবে থাকবে?

এই সমস্যাটি খুবই সাধারণ। যা প্রত্যেকের জন্যাই বেশ বিরক্তিকর। আজ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু টিপস্ এবং ট্রিকস নিয়ে আলোচনা করা হবে। এই পদ্ধতিগুলি অবলম্বন করলে, আপনি কেবল আপনার লিপস্টিকের স্থায়িত্ব বাড়াতে পারবেন না, আপনার ঠোঁটকে আকর্ষণীয় এবং সুন্দরও করতে পারবেন। দেখুন-
- একাধিক স্তরে লিপস্টিক লাগালে এর স্থায়িত্ব বাড়ে। প্রথমে একটি পাতলা স্তর প্রয়োগ করুন, তারপর টিস্যু পেপার দিয়ে হালকাভাবে চেপে সেট করুন। এরপরে দ্বিতীয় স্তর প্রয়োগ করুন। এইভাবে আপনার লিপস্টিক দীর্ঘসময় পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন।
- লিপস্টিক লাগানোর আগে লিপ প্রাইমার অবশ্যই ব্যবহার করুন। এটি একটি বেসের মতো কাজ করে, যাতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হয়। আপনার যদি প্রাইমার না থাকে, তবে আপনি কনসিলার বা ফাউন্ডেশনও ব্যবহার করতে পারেন। এতেও আপনার লিপস্টিক দীর্ঘসময় টিকে থাকবে।
- লিপস্টিক লাগানোর আগে ঠোঁটের ভালো যত্ন নেওয়া খুবই জরুরি। শুষ্ক ও ফাটা ঠোঁটে লিপস্টিক ভালোভাবে স্থায়ী হয় না। এজন্য নিয়মিত ঠোঁট এক্সফোলিয়েট করুন। এছাড়াও, ঠোঁট ময়েশ্চারাইজ করার জন্য লিপবাম ব্যবহার করুন। রোদের তাপ থেকে বাঁচতে একটি এসপিএফ যুক্ত লিপ বাম ব্যবহার করুন।
- লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকতে ভুলবেন না। লিপ লাইনার শুধুমাত্র আপনার ঠোঁটের একটি পরিষ্কার রূপরেখা দেয়।
- লিপস্টিকের পর হালকাভাবে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করুন। এটি লিপস্টিক সেট করতে সাহায্য করে। পাউডার সরাসরি ঠোঁটে না লাগিয়ে একটি টিস্যু পেপার দিয়ে লাগান। এতেও কাজ হবে।
- মনে রাখবেন, ম্যাট ফিনিশ লিপস্টিক সাধারণত দীর্ঘস্থায়ী হয়। তাই যখনই লিপস্টিক কিনবেন তা যেন ম্যাট ফিনিশ হয়। এটি লাগানোর আগে ঠোঁট ভালো করে ময়েশ্চারাইজ করে নিতে ভুলবেন না।



Click it and Unblock the Notifications