Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল ও ত্বকের নানা সমস্যা দূর হবে কয়েক সপ্তাহেই, ব্যবহার করুন আপেল সাইডার ভিনেগার!
ওজন ঝরাতে অনেকেই আপেল সাইডার ভিনিগারের উপরে ভরসা করেন। রক্তে কোলেস্টেরল ও শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও এর জুড়ি মেলা ভার। তবে আপেল সাইডার ভিনেগার শুধুমাত্র শরীরেরই খেয়াল রাখে না, ত্বক ও চুলের যত্নেও কাজে আসে।

ত্বক উজ্জ্বল, মসৃণ করার পাশাপাশি খুশকি ও স্ক্যাল্পের ময়লাও পরিষ্কার করতে পারে আপেল সাইডার ভিনেগার। চুল পড়াও বন্ধ করে। এর অ্যাসিডিক উপাদান দূর করে ব্রণও। জেনে নিন রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ব্যবহার সম্পর্কে।

টোনার হিসেবে
আপেল সাইডার ভিনেগার (ACV) প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট। এটি টোনার হিসেবে দারুণ কাজ করে। সম পরিমাণ জল ও ভিনেগার মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এটি আপনি সরাসরি ত্বকে প্রয়োগ করতে পারেন বা তুলোর প্যাডে নিয়ে ত্বকে লাগাতে পারেন।

স্ক্যাল্প পরিষ্কার করে
আপেল সাইডার ভিনেগার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ, যে কারণে মাথার ত্বকের জন্য এটি খুবই কার্যকর। এটি মাথার ত্বক পরিষ্কার রাখে, যে কারণে খুশকি দূর হয়। জল ও ভিনেগারের মিশ্রণ দিয়ে মাথা ধুতে পারেন অথবা শ্যাম্পুর সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন।

ডেড স্কিন পরিষ্কার করে
ম্যালিক অ্যাসিড সমৃদ্ধ আপেল সাইডার ভিনেগার দুর্দান্ত এক্সফোলিয়েন্ট। আপনি আপনার হাত এবং পায়ে ভিনেগার লাগিয়ে ঘষতে পারেন। এতে মরা চামড়া অপসারিত হবে।

ব্রণ কমায়
আপেল সাইডার ভিনেগার ব্রণ, পিম্পল কমাতেও দারুণ কার্যকর। ব্রণর উপরে অল্প পরিমাণ ভিনেগার লাগিয়ে সারা রাত রেখে দিন। পরের দিন সকালেই রেজাল্ট পাবেন হাতেনাতে!

চুল সফ্ট করে
স্ক্যাল্প পরিষ্কার করার পাশাপাশি চুল নরম ও মসৃণ করে এই ভিনেগার। এটি কিউটিকলগুলিকে ঢেকে রাখে এবং কোঁকড়া চুলের গঠন ঠিক করে।



Click it and Unblock the Notifications