Red aloe vera: ফেরাবে ত্বকের হারিয়ে যাওয়া গ্লো, শীতের শুরু থেকেই ব্যবহার করুন লাল অ্যালোভেরা!

By Bhagysree Sarkar

Red aloe vera: ত্বকের যত্নে অ্যালোভেরার নাম সবার প্রথমে আসে। সৌন্দর্য্য বাড়াতে অ্যালোভেরার (Aloe vera to enhance beauty) অফুরন্ত গুণ। এটি আমাদের শুধু ত্বকের নয়, স্বাস্থ্য ও চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যাও দূর করে। তবে আমাদের বাড়িতে বা আশেপাশে সাধারণত আমরা সবুজ রঙের অ্যালোভেরা গাছই দেখে থাকি। কিন্তু যদি আমরা আপনাকে বলি, ত্বকের যত্নে কার্যকর লাল অ্যালোভেরাও (Red aloe vera), তবে কি আপনি বিশ্বাস করবেন?

অনেকের মতে আবার, সবুজ অ্যালোভেরার চেয়েও বেশি উপকারী এই লাল অ্যালোভেরা (Red aloe vera)। এই লাল রঙের অ্যালোভেরাকে 'কুমারী'ও বলা হয়ে থাকে। এটি একটি বিশেষ ধরনের ঘৃতকুমারী, যা তার আশ্চর্যজনক সৌন্দর্য্য এবং স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। এই বিশেষ রঙের অ্যালোভেরায় অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজগুলি পাওয়া যায়। এইসব গুণের জন্যই এই লাল অ্যালোভেরা ত্বকের যত্নের (Red aloe vera for skin care) জন্য একটি প্রাকৃতিক সমাধান বলে পরিচিত।

Red aloe vera

ছবি সৌজন্য- pexels

এই বিশেষ লাল রঙের অ্যালোভেরা গাছ আপনার ত্বককে প্রাকৃতিক উজ্জ্বলতা (Red aloe vera to restore skin radiance) দেয়, পাশাপাশি অনেক সমস্যা থেকে মুক্তিও দিতে পারে। আজ আমরা আপনাকে জানাবো লাল অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে, দেখে নিন-

. ফোলাভাব কমায়

লাল অ্যালোভেরায় অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পাওয়া যায়। এটি ফোলাভাব, লালভাব এবং চুলকানি কমাতে সাহায্য করে। তাই যাদের ত্বক সংবেদনশীল, তাদের অবশ্যই এটি ব্যবহার করা উচিত। কারণ, এটি ত্বকের সংবেদনশীল সমস্যাগুলিকে কমাতে সাহায্য করে।

. কালো দাগ অপসারণ

লাল অ্যালোভেরা ত্বকের কালো দাগ এবং পিগমেন্টেশন কমাতে একটি দুর্দান্ত উপায়। প্রতিদিন মুখে এই বিশেষ অ্যালোভেরা লাগালে ত্বকের উন্নতির সঙ্গে দাগ-ছোপও হালকা হয়ে যায়।

. ত্বকে আর্দ্রতা দিন

লাল অ্যালোভেরায় প্রচুর পরিমাণে জল থাকে। তাই এটি মুখে লাগালে আমাদের ত্বক অনেকক্ষণ হাইড্রেটেড থাকে। লাল অ্যালোভেরা শুষ্ক ও নিস্তেজ ত্বককে কোমল ও উজ্জ্বল করতে সহায়ক। সপ্তাহে ৩-৪ দিন এই লাল অ্যালোভেরার ব্যবহারে আপনি শীতকালীন সমস্যাগুলি যেমন- রুক্ষতা বা শুষ্কতার সমস্যা মিটবে।

. বলিরেখা দূর করে

লাল অ্যালোভেরাতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমাতে সাহায্য করে। এছাড়াও এটি ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়ক। লাল অ্যালোভেরা আপনার মুখকে সম্পূর্ণ ফ্রেশ দেখায়।

. রোদে পোড়া থেকে মুক্তি

লাল অ্যালোভেরা ত্বকে শীতলতা প্রদান করতে সহায়ক। এটি রোদে পোড়াভাব থেকে মুক্তি দেয়। লাল অ্যালোভেরা ক্ষতিগ্রস্থ ত্বক মেরামত করে এবং এটিকে স্বাস্থ্যকর করে তোলে।

. ক্ষত দ্রুত নিরাময়ে কার্যকর

লাল অ্যালোভেরা অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ। তাই এর ব্যবহারে ত্বকের যেকোনও ক্ষত দ্রুত নিরাময় হয়। এর ঔষধি গুণের কারণে এটি আমাদের ত্বককে অনেক ধরনের সংক্রমণ থেকেও রক্ষা করে।

দেখে নিন, লাল অ্যালোভেরা কীভাবে ব্যবহার করবেন-

. ত্বকের ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন।
. ফেস প্যাক হিসাবেও ব্যবহার করুন।
. এছাড়া হোমমেড স্ক্রাব তৈরি করে তাতে যোগ করেও ব্যবহার করতে পারেন।

তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই, যেমন-

. শুধুমাত্র খাঁটি এবং জৈব লাল অ্যালোভেরাই ব্যবহার করবেন।
. লাল অ্যালোভেরা ব্যবহার করার আগে, একটি প্যাচ টেস্ট করুন।
. জ্বালা বা প্রতিক্রিয়া দেখা দিলে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

Story first published: Saturday, December 7, 2024, 11:29 [IST]
X
Desktop Bottom Promotion