Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শুধু রান্নায় নয়, ত্বকের হাজারও সমস্যা সমাধানে ব্যবহার করুন অলিভ অয়েল!
তীব্র গরমে ত্বকের সমস্যা দ্বিগুন বেড়েছে। ব্রণ থেকে ডার্ক সার্কেল সবই মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই এই সময় অবশ্যই নিতে হবে ত্বকের বাড়তি যত্ন। আর এই যত্নে যোগ করতে হবে একাধিক প্রাকৃতিক উপাদান। কিন্তু এত সময় কোথায়। তাই বেছে নিন এমন একটি উপাদান, যা একাই আপনার ত্বকের জন্য আশ্চর্য্যজনক কাজ করবে। যার ব্যবহারে গ্লো তো আসবেই সঙ্গে মিটবে ত্বকে ট্যানিংয়ের সমস্যা। পাশাপাশি নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া।
প্রাকৃতিক এই উপাদান হল অলিভ অয়েল। এটি আমাদের স্বাস্থ্য শুধু নয়, ত্বকের জন্যও খুব উপকারী। ত্বকের নিয়মিত যত্নে এই তেলটি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি নানান ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা আমাদের মুখে বয়সের ছাপ দূর করতেও কাজ করে। চলুন এই তেলের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক-

- ত্বক পরিষ্কার রাখে
আমরা সকলেই জানি, নিয়মিত আমাদের ত্বককে পরিষ্কার রাখা কতটা জরুরি। অলিভ ওয়েল সেই নিয়মিত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মুখ থেকে মেকআপ বা সানস্ক্রিন তোলার ক্ষেত্রে তেলটি কাজে দেয়। মেকআপ তোলার জন্য বিভিন্ন সামগ্রী বাজারে পাওয়া গেলেও, তাতে মুখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অলিভ ওয়েল সরাসরি বা কিছুটা তুলোয় নিয়ে মুখে লাগালে ত্বকের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না।
- অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা
অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা ত্বকের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। এতে ভিটামিন ই এবং পলিফেনল এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ত্বককে ফ্রি রযাডিকেলের কারণে হওয়া অক্সিডেটেড ক্ষতিসমূহ থেকে রক্ষা করে। পাশাপাশি ত্বকের বার্ধক্যের ছাপ হ্রাস করে।
- ত্বকের আর্দ্রতা রক্ষা
আমাদের ত্বকে জলের পরিমাণ কমে গেলে ত্বক রুক্ষ হয়ে যায়। নিয়মিত অলিভ ওয়েলের ব্যবহার এই ঘাটতির আশঙ্কা দূর করে। এতে প্রচুর ভিটামিন এ ও ই-এর পাশাপাশি ভিটামিন ডি ও কে থাকে, যা ত্বকের সবচেয়ে সংবেদনশীল অংশকেও সর্বোচ্চ সুরক্ষা দেয়। তাই এটিকে সরাসরি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলেও উপকার পাওয়া যায়।
- অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য
অলিভ অয়েলে এন্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা স্ফীত ত্বককে প্রশমিত করে এবং একজিমা, সোরিয়াসিস এর মতো বিভিন্ন চর্ম রোগ থেকে ত্বককে রক্ষা করে। অলিভ অয়েলের এই অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন ধরনের চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
- রোদে পোড়া ভাব দূরীকরণ
ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে অলিভ অয়েল অন্যতম। দীর্ঘদিন ত্বকে ট্যানিংয়ের সমস্যা হলে বিভিন্ন ধরনের চর্মরোগ এবং অস্বস্তির সৃষ্টি হয়ে থাকে। রোদে পোড়া ত্বকের লাল লাল ভাব, অস্বস্তি, জ্বালাপোড়া কমাতে অলিভ অয়েল ব্যবহার করা হয়। ট্যানিং বা এই ধরনের চর্মরোগ নিরাময়ে অলিভ অয়েল বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে।
- ত্বকের সুরক্ষা
ত্বকের সুরক্ষায় অলিভ অয়েল ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখতে অলিভ অয়েল একটি কার্যকরী উপাদান। এটি নিয়মিত ব্যবহারে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও মসৃণ হয়। সঙ্গেই থাকে হাইড্রেটেড।



Click it and Unblock the Notifications