Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল ও ত্বক ভালো রাখতে কফির বিকল্প হয় না! দেখুন ব্যবহারের পদ্ধতি
কফির কাপে চুমুক দিয়েই শুরু হয় এক নতুন দিন। তবে শুধুমাত্র সকালেই নয়, ক্লান্তিভাব দূর করতে বা মুড ফ্রেশ করার জন্যও অনেকে কফি পান করেন। কিন্তু আপনি কি জানেন, কফি ত্বক এবং চুলের যত্নেও ব্যবহার করা হয়ে থাকে? কফিতে থাকা ক্যাফেইন চুলের যত্নে অনন্য। কফির হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে বাড়ে চুলের বৃদ্ধি, এছাড়া চুল পড়া কমাতেও সাহায্য করে। তাহলে জেনে নিন রুপচর্চায় কফি কীভাবে ব্যবহৃত হয়।


ডার্ক সার্কেল কমাতে কফি ব্যবহার করুন
চোখের তলায় কালি থাকলে তা মুখের সৌন্দর্য নষ্ট করে। আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন তবে চোখের নীচে কফির পেস্ট লাগান। এতে ডার্ক সার্কেল কমবে।

ব্রণ সারাতে কফি ব্যবহার করুন
কফিতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্লোরোজেনিক অ্যাসিড থাকে, যা ব্রণ দূর করতে সাহায্য করে। মুখে ব্রণ হওয়ার সবচেয়ে বড় কারণ হল অয়েল, ডেড স্কিন সেল। কফি দিয়ে ত্বক স্ক্রাব করলে ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। কফি স্ক্রাব তৈরি করতে কফি পাউডার এবং নারকেল তেল নিন। এগুলি একসাথে ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর তা মুখে লাগিয়ে স্ক্রাব করুন। স্ক্রাব করার পরে পেস্টটি পাঁচ মিনিট মুখে রেখে দিন। এরপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

কফি দিয়ে করুন ফুট স্ক্রাব
কফি ব্যবহারের ফলে পায়ের ডেড স্কিন দূর হয়, যা পা পরিষ্কার রাখে। কফিতে ক্যাফেইন পাওয়া যায়, যা ব্লাড সার্কুলেশনের উন্নতি করে। দুই টেবিল চামচ কফি পাউডার, দুই টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্রাবার হিসেবে পায়ে লাগিয়ে কুড়ি মিনিট স্ক্রাব করুন। সপ্তাহে চারবার করলেই ভাল ফল পাবেন।

চুলে কালার করার জন্য কফির ব্যবহার
চুলের রঙ ব্রাউন করার জন্য আপনি কফি ব্যবহার করতে পারেন। একটি বড় কাপের পরিমাণ কফি ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে ব্রাশের সাহায্যে এই লিক্যুইড নিজের চুলে লাগিয়ে নিন। লাগানোর পর শাওয়ার ক্যাপ দিয়ে ৪৫ মিনিট মাথা ঢেকে রাখুন। এর পরে ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে চুলে কফি লাগালে আপনার চুল ব্রাউন হবে।

হেয়ার স্ক্রাব
মুখে স্ক্রাব করার পাশাপাশি চুল স্ক্রাব করতেও কফি ব্যবহার করা যেতে পারে। কফি দিয়ে স্ক্রাবিং করলে চুল ভাল থাকে। কফি স্ক্রাবিং করলে ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্যতা বজায় থাকে। স্ক্রাব করার পরে ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন।
আরও পড়ুন : চুলের যত্নে কফি সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপায়, দেখুন কীভাবে ব্যবহার করবেন



Click it and Unblock the Notifications