বর্ষায় ঝলমলে ত্বক পেতে ব্যবহার করুন বাদামের তেল, কিন্তু কীভাবে জেনে নিন

By Bhagysree Sarkar

সৌন্দর্য্য পছন্দ করেন না এমন মানুষ কী খুঁজে পাওয়া সম্ভব! কোনওদিনই নয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সুন্দরতার প্রশংসা পান। তবে বর্তমানে কাজের চাপ কিংবা অন্যান্য সমস্যায় মুখের দশা বেহাল। তবে বর্ষাকালে সেইসব সমস্যা আভার দ্বিগুণ দেখা যায়। কখনও কালো দাগ-ছোপ, কখনও আবার পিগমেন্টেশন, তো কখনও ডার্ক সার্কেলের সমস্যা। তাই আপনার ত্বকের যাবতীয় সমস্যার সমাধান পেতে আপনি ভরসা রাখতে পারেন মাত্র একটি উপাদানেই।

বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তবে এটি যে আমাদের স্কিনের জন্যও উপকারী তা কি জানতেন? অসংখ্য গুণে সমৃদ্ধ বাদাম শুধু খাবারেই ব্যবহার করা হয় না, ত্বকের জন্যও এটি খুবই উপকারী। শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা, প্রতিদিন ঘুমানোর আগে বাদাম তেল দিয়ে মুখে ম্যাসাজ করলে ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ত্বকের দাগ দূর করে এবং মুখ উজ্জ্বল করে। চলুন আজ বাদাম তেলের উপকারিতা এবং এটি ব্যবহার করার সঠিক উপায় জেনে নিন-

skin care
  • পুষ্টির ভাণ্ডার

বাদাম তেল ভিটামিন এ, ই, ডি, ক্যালসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, ফসফরাস এবং ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। বাদাম তেলের এই সমস্ত গুণাবলী ত্বকের সমস্যার জন্য চমৎকার চিকিৎসা করে।

তবে আপনি ভাবতেই পারেন, কীভাবে এই বাদাম তেল ব্যবহার করবেন-

প্রথম উপায়, আপনি যেকোনো ময়েশ্চারাইজিং লোশনে বাদাম তেল মিশিয়ে মুখে লাগাতে পারেন। রাতে ঘুমানোর আগে বাদাম তেল লাগালে ত্বকের উন্নতি ঘটে।

দ্বিতীয় উপায়, রাতে ঘুমানোর আগে বাদাম তেল দিয়ে মুখে ম্যাসাজ করুন। আপনার হাতে কয়েক ফোঁটা তেল নিন এবং আপনার হাতের তালুতে ঘষুন, যাতে তেল কিছুটা গরম হয়। এবার পুরো মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।

  • বাদাম তেল মুখে লাগালে কী উপকারিতা পাবেন-

জানা যায়, বাদাম তেল ত্বকের স্ট্রেচ মার্ক দূর করতে সহায়ক। এই তেলে উপস্থিত ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করে। এই কারণেই এটি বার্ধক্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাদাম তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার, যা শুষ্ক ও সংবেদনশীল ত্বককে হাইড্রেটেড রাখে। বিশেষ করে বর্ষার আর্দ্র বাতাসে ত্বককে রক্ষা করে।

Story first published: Sunday, August 11, 2024, 19:19 [IST]
X
Desktop Bottom Promotion