অজান্তেই ফেসওয়াশ শেষ? এবার বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!

By Bhagysree Sarkar

বর্ষায় ত্বকের জন্য ফেসওয়াশ খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের উজ্জ্বলতায় অন্তত ২ বার করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে বলা হয়। তবে ধরুন হঠাৎ আপনার পছন্দের ফেসওয়াশ শেষ হয়ে গিয়েছে। আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কী করবেন? ফেসওয়াশ লাগাবেন না, তাই আবার হয় নাকি। সারাদিনের ধুলো-ময়লা নিয়ে ঘুমাবেন কীভাবে। চিন্তা করবেন না, এবার বাড়িতেই আপনি বানাতে পারবেন পছন্দের ফেসওয়াশ। যা ত্বক পরিষ্কার রাখবে সঙ্গে উজ্জ্বলতাও বাড়াবে।

বেশি কিছুর প্রয়োজন নেই, আপনার রান্নাঘরে থাকা কয়েকটি উপাদনই করবে কামাল। এগুলি ভাল এক্সফোলিয়েটিংয়ের কাজ করবে। তবে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। যার কারণেই আমাদের ঠাকুমা-দিদারা এই উপাদানগুলির ব্যবহার করেছেন। দেখবেন তাঁরা, সব সময় আমাদের হলুদ ব্যবহার করার পরামর্শ দেন। কারণ, এই দুর্দান্ত ত্বকের যত্নের উপাদানটির ব্যবহার তাঁরা আগে থেকেই জানেন। এছাড়াও আর কী কী বেযবহার করতে পারেন, চলুন জেনে নেওয়া যাক-

Skin care
  • বেসন ও হলুদ

বেসন ত্বকের জন্য এক্সফোলিয়েন্ট হিসেবে দারুণ কাজ করে। সূক্ষ্ম বেসনের দানা আমাদের মুখে থাকা ময়লা এবং মৃত ত্বকের কোষ দূর করতে সক্ষম। হলুদ ত্বকের একটি উজ্জ্বল বর্ণ দেয় এবং ব্রণ নিরাময়ে সাহায্য করে। একটি পাত্রে বেসন ও হলুদ মিশিয়ে দুধ বা গোলাপজল দিয়ে মিশিয়ে নিন। একটি মসৃণ এবং উজ্জ্বল ত্বকের জন্য এই পেস্ট দিয়ে আপনার মুখ স্ক্রাব করুন। এক সপ্তাহের ব্যবহারেই ফল পাবেন।

  • চিনি এবং মধু

চিনির দানা দিয়ে মুখ স্ক্রাব করা রক্তের প্রবাহ বাড়ায় এবং কোলাজেনের বৃদ্ধি বাড়ায়। এটি ত্বকের স্থিতিস্থাপকতাও বজায় রাখে। এক টেবিল চামচ মিহি বাদামী চিনি নিন এবং কাঁচা মধু দিয়ে ব্লেন্ড করুন। পেস্টটি মুখে লাগিয়ে মসৃণভাবে ঘষে নিন। জল দিয়ে ধুয়ে নিন। এটি কাজ করবে ম্যাজিকের মত।

  • শুকনো কমলালেবুর খোসা

শুকনো কমলার খোসার গুঁড়ো ত্বককে এক্সফোলিয়েট করার ক্ষেত্রে দারুন কার্যকারী। এটি ব্রণ প্রতিরোধ করে এবং ত্বকের মৃত কোষ দূর করে। এটি ত্বককে দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখে এবং বলিরেখাও কমায়। এই গুঁড়ো তৈরি করতে কমলালেবুর খোসা ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এবার সেটি ব্লেন্ডারে ভালো করে গুড়ো করে নিতে হবে। এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়ো নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান।

  • কফি ও নারকেল তেল

কফি ও নারকেল তেলের মিশ্রণ ত্বকের জন্য খুবই ভালো উপাদান। কফি রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করে, সঙ্গে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করতে সাহায্য করে। নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বকের ক্ষতি নিরাময় করে। এগুলি একসাথে মিশিয়ে পেস্টটি বৃত্তাকার গতিতে মুখে ঘষুন। কয়েকবার ব্যবহারেই ফল পাবেন।

Story first published: Thursday, July 4, 2024, 19:35 [IST]
X
Desktop Bottom Promotion