Beauty Tips: আন্ডারআর্মের কালো ভাব দূর হয়ে নিমেষেই, কাজ দেবে ম্যাজিকের মতো!

By Bhagysree Sarkar

Beauty Tips: আমাদের মধ্যে অনেকেই ছোট হাতার টপ বা ব্লাউজ পরতে পছন্দ করেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আন্ডার আর্মের কালো দাগ (Dark spot on under arm)। হাত তুললেই যেন লজ্জা লাগে। আন্ডার আর্মের বিশ্রী দাগ (Awkward underarm scar) আমাদের আত্মবিশ্বাসে বাধা (Confidence barrier) হয়ে দাঁড়ায়। এই সমস্যা আমাদের অস্বস্তির কারণ হয়ে ওঠে। বিশ্রী এই দাগ তোলার জন্য আমরা নানা ধরনের কসমেটিক পণ্য ব্যবহৃত করে থাকি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়না। বরং সমস্যা আরও বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্ডারআর্ম দাগ (Underarm scars) একটি সাধারণ সমস্যা, যা অনেকরই হয়ে থাকে। এটি নানা কারণে হতে পারে এই দাগ। যেমন- বংশগত কারণ, অতিরিক্ত ডিওডোরেন্ট বা বডি স্প্রে ব্যবহার, ডায়াবিটিস বা হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণেও সৃষ্টি হতে পারে এই ধরনের বিশ্রী দাগ। নিয়মিত ওয়াক্সিং, শেভিং বা হেয়ার রিমুভিং ক্রিম ব্যবহারের ফলে এই কালো ছোপ পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। কালো ছোপের কারণে অনেকেই পছন্দের পোশাক পরার কথা ভেবেও পিছিয়ে আসেন। তবে কিছু ঘরোয়া প্রতিকার এবং অন্যান্য কিছু টিপস রয়েছে আজকের প্রতিবেদনে, যা এই সমস্যা থেকে মুক্তি (Get rid of underarm dark spots) দেবে আপনাকে।

Beauty Tips

ছবি সৌজন্য- pexels

. লেবুর রস- লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। যা ত্বকের রঙ ফর্সা করতে সাহায্য করে। একটি লেবুর রস বের করে আন্ডার আর্মে লাগান। ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

. হলুদ- হলুদে অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। হলুদ ও জলের পেস্ট তৈরি করে আন্ডার আর্মে লাগান এবং কিছুক্ষণ পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

. চন্দন পাউডার- চন্দন পাউডার ত্বককে শীতল ও প্রশান্ত করে। চন্দনের গুঁড়ো ও জল মিশিয়ে পেস্ট তৈরি করে আন্ডার আর্মে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

. মধু- মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। সরাসরি আন্ডারআর্মে মধু লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

. বেকিং সোডা- বেকিং সোডা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে নরম করে। জল দিয়ে বেকিং সোডার পেস্ট তৈরি করে আন্ডারআর্মে লাগান। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।

আন্ডারআর্মের কালো দাগ দূর করার টিপস

. নিয়মিত শেভিং- নিয়মিত শেভিং ইনগ্রাউন চুল কমাতে পারে, যা কালো আন্ডারআর্মের একটি প্রধান কারণ। এছাড়াও, শেভ করার পরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

. পরিচ্ছন্নতার যত্ন নিন- আন্ডারআর্মগুলি পরিষ্কার এবং শুকনো রাখুন। ঘাম এড়াতে, সুতির কাপড় পরুন এবং সময়ে সময়ে রোল অন লাগাতে থাকুন।

. এক্সফোলিয়েশন- ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে একবার আন্ডারআর্ম এক্সফোলিয়েট করুন।

. সানস্ক্রিন ব্যবহার করুন- আন্ডারআর্মের ত্বককে সূর্যের আলো থেকে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করুন। বিশেষ করে, যদি আপনি স্লিভলেস পরে থাকেন বা সমুদ্র সৈকতের মতো কোনও জায়গায় যাচ্ছেন। এমন সময় সানস্ক্রিন ব্যবহার করুন।

.হরমোনের ভারসাম্যহীনতার চিকিৎসা করুন- হরমোনের ভারসাম্যহীনতাও কালো আন্ডারআর্মের কারণ হতে পারে। তাই এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Wednesday, October 16, 2024, 16:43 [IST]
X
Desktop Bottom Promotion