দুই উপাদানের শরীরের মাস্ক ত্বকের বিবর্ণতা নিরাময় করতে

By Super Admin

শরীরে মেলানিন উৎপাদন বৃদ্ধি পেলেই ত্বকে কালো এবং অমসৃণ প্যাচ দেখা যায়, যা খুবই দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়|

ত্বকের বিবর্ণতা শুধুমাত্র মুখের ওপর ঘটতে পারে তা নয়, বরং এটি শরীরের অন্যান্য অংশকেও প্রভাবিত করে। যেমন- বাহু, কাঁধ, পিছন ইত্যাদি| শরীরে মেলানিনের উৎপাদন বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন- হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থা, ইউ ভি রশ্মিতে অতিরিক্ত অনাবৃতকরণ এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা|

ত্বকের বিবর্ণতা খুবই দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় এবং তাই খুব তাড়াতাড়ি এর নিরাময় করা বাঞ্ছনীয়| না হলে সার্বিক সৌন্দর্যতা হ্রাস পায়।

এই প্রবন্ধে আমরা আপনাকে দুটি ঘরোয়া ফেস প্যাকের বিষয়ে জানাবো, যা ত্বকের বিবর্ণতার চিকিৎসায় সাহায্য করতে পারে|

তিসি বীজের শরীরের মাস্ক

কি প্রয়োজন হবে:
• তিসি বীজ ৫-৭ চামচ
• দই এক কাপ

পদ্ধতি:

- অল্প করে তিসি বীজ নিন এবং কিছু সময়ের জন্য এটা সেঁকে নিন|

- একবার তিসি বীজ কালো রং ধরলে আঁচ বন্ধ করুন|

- ঠাণ্ডা করে নিয়ে ব্লেন্ডারে ঢালুন|

- মিহি করে গুঁড়ো করে নিন|

- এবার এক কাপ দই নিন|

- এতে ২-৩ চামচ তিসি বীজ গুঁড়া যোগ করুন|

- একসঙ্গে মেশান উভয় উপাদানগুলো এবং নিশ্চিত করুন যেন কোন ডেলা না থাকে|

- মিশ্রণটি মুখে ও শরীরে প্রয়োগ করুন এবং ১০-১৫ মিনিট ধরে মালিশ করুন|

- তারপর হাল্কা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন|

- এই বডি মাস্কটি দিনে দুবার ব্যবহার করুন ত্বকের বিবর্ণতা দূর করতে|

ত্বকে তিসি বীজ ব্যবহারের উপকারিতা:

- এটা ত্বকে তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে|

- এটা ত্বকের বিবর্ণতা কার্যকরভাবে চিকিৎসা করে|

- এটা ত্বকে ব্রণ এবং ফুসকুড়ি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে|

- এটি ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে|

- এটা সুস্থ ও সুন্দর ত্বকের উন্নতি করতে সাহায্য করে|

- এটি একটি কার্যকরী ফর্সা হওয়ার ঘরোয়া প্রতিকার|

ত্বকে দইয়ের উপকারিতা:

- এটা ত্বকে বলিরেখা প্রতিরোধ করে|

- ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করে|

- আপনাকে সুস্থ ও উজ্জ্বল দেখায়|

- সুস্থ ত্বক প্রদান করে|

- এটি একটি স্ক্র্যাব হিসাবে কাজ করে এবং ত্বকে ব্রণ উৎপাদন নিয়ন্ত্রণ করে|

তিসি এবং দই মাস্কের উপকারিতা:

- এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে|

- এটা ত্বকের বিবর্ণতার সমস্যা রোধ করে|

- এটি ত্বক নিরাময় করতে সাহায্য করে|

- কার্যকরভাবে ব্রণ এবং ফোঁড়া প্রতিরোধ করে|

- আপনাকে একটি স্বাস্থ্যকর ত্বক দেয়|

Story first published: Thursday, March 9, 2017, 10:48 [IST]
X
Desktop Bottom Promotion