Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জেল্লা বাড়বে চুলের, কমবে চুল পড়াও! রোজ ব্যবহার করুন এই ৫ তেল
ঠাকুমা-দিদিমাদের সময় থেকেই চুলে তেল মাখার উপকারিতা শুনে আসছি। চুলের পরিচর্যায় সবচেয়ে প্রাচীনতম, ভরসাযোগ্য পন্থা হল তেল ব্যবহার করা। বিভিন্ন হেয়ার অয়েল চুল ভাল রাখার পাশাপাশি চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে, চুলে পুষ্টি জোগায়, চুল ঝরার সমস্যা কমায়, চুলের অকালপক্বতা রোধ করে, খুশকি তাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই, চুলের স্বাস্থ্য ভাল রাখতে চুলকে পুষ্টি দেওয়াটা জরুরি। তার জন্য চুলে তেল মাখার দরকার আছে। এখন বাজারে একাধিক হেয়ার অয়েল পাওয়া যায়। কিন্তু কোন তেলগুলো সবচেয়ে বেশি উপকারী, কোন তেল ব্যবহার করলে চুলের কী উপকারে আসবে তা অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক, চুলের যত্নে কোন কোন তেল সবচেয়ে বেশি উপকারি -

অলিভ অয়েল
চুলের যত্নে অলিভ অয়েল দুর্দান্ত বিকল্প। এই তেল চুল রুক্ষ-শুষ্ক হতে দেয় না, চুল এবং মাথার ত্বকে পুষ্টি যোগায়। অলিভ অয়েলের সঙ্গে ডিমের কুসুম ও মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। এই মাস্কটি চুলের নানা সমস্যা দূর করে। এই মাস্কটি চুলে লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তারপরে ভালো করে ধুয়ে ফেলুন।

ভৃঙ্গরাজ তেল
আজকাল অনেক হেয়ার কেয়ার প্রোডাক্টের মূল উপাদান হল ভৃঙ্গরাজ। এই তেল খুশকি কমায়, চুল পড়া কমায়, রক্ত সঞ্চালন ও চুলের জেল্লা বাড়ায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে। পরিমাণমতো ভৃঙ্গরাজ তেল হালকা গরম করে স্ক্যাল্প ও চুলে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করার পর আধ ঘণ্টা রেখে দিন। তারপর মাথা ধুয়ে ফেলুন।

আমন্ড অয়েল
রুক্ষ, শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত চুলের জন্য খুবই পুষ্টিকর আমন্ড অয়েল। এতে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, যা চুলে পুষ্টি জোগায় ও চুল মজবুত করে। পরিমাণমতো অলিভ অয়েল নিয়ে পুরো চুলে ভালো ভাবে লাগান।

তিলের তেল
শুষ্ক, নির্জীব চুলের জন্য তিলের তেল দারুণ কাজ করে। এই তেলে রয়েছে ওমেগা ৩, ৬ এবং ৯। এটি চুলের গঠন উন্নত করে। আপনি নারকেল তেলের সঙ্গে তিলের তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

নারকেল তেল
নারকেল তেলের উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। পরিমাণমতো নারকেল তেলে ফ্রেশ কারি পাতায় দিয়ে ফোটান বেশ কিছুক্ষণ। তেলের রঙ কালো হয়ে এলে গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হতে দিন। মাথার ত্বকে ও চুলে ভালো ভাবে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। তারপরে ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications