Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) বয়স ধরে রাখতে চান? জেনে নিন কী করবেন
কথায় বলে মেয়েদের বয়স বলতে নেই। তবে এখনকার দিনে শুধু মেয়েরাই নয়, পুরুষরাও বয়স নিয়ে যথেষ্ট সচেতন। বয়স ধরে রাখতে মহিলা-পুরুষ উভয়ই একাধিক ভাবনা-চিন্তা করে থাকেন।
অনেকে যেমন রূপচর্চায় নজর দেন, অনেকে তেমনই ডায়েট কন্ট্রোল করে বয়স ধরে রাখতে উদ্যোগী হন। আর এসবই বেশিরভাগ মানুষ শুরু করেন যখন অনেকটা দেরি হয়ে গিয়েছে।
বয়স ধরে রাখতে সবচেয়ে আগে প্রয়োজন সুস্থ ও নিরোগ জীবনযাপন, পরিমিত আহার ও নিশ্চিন্ত ঘুম। নিচের স্লাইডে দেখে নিন কীভাবে স্বাভাবিক উপায়ে ধরে রাখবেন আপনার বয়স।

শরীরচর্চা করুন
শরীরের বিভিন্ন অঙ্গকে সচল ও সুস্থ রাখতে শারীরিক কসরত করা একান্ত প্রয়োজন। ব্যবহার না করলে কোনও যন্ত্র যেমন বিকল হয়ে পড়ে, তেমনই শরীরচর্চা না করলে শরীর ক্রমেই হাল ছেড়ে দেবে আর তার প্রতিফলন পড়বে আপনার মুখে।

প্রিয়জনকে ভালোবাসুন
ভালোবাসা প্রত্যেকটি মানুষের জীবনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনই মন ও শরীর সুস্থ রাখতেও এর ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। অবসাদ, প্রিয়জনদের থেকে দূরত্ব ক্রমেই আপনাকে বুড়িয়ে দেয়।

ক্লান্তির মাত্রাকে বেঁধে দিন
শরীর ক্লান্ত হলে তার ছাপ পড়ে চোখে-মুখে। নিয়মিত ক্লান্তি খুব তাড়াতাড়ি বয়সের ছাপ ফেলে সারা শরীরে, বিশেষত মুখে।

যোগাভ্যাস করুন
যোগ ব্যায়াম সারা শরীরে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে। পাশাপাশি আপনাকে মানসিকভাবেও অনেক শক্তিশালী করবে যোগ ব্যায়াম।

পুষ্টিকর খাবার খান
বাজার চলতি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যতই হাতছানি দিক, ওগুলিকেই খাওয়া অভ্যাসে পরিণত করবেন না। পরিমিত প্রোটিন, ভিটামিন ও খনিজ শরীরে না গেলে শরীর কমবয়সে বুড়িয়ে যাবে।

ধূমপান ছাড়ুন
ধূমপানের ফলে বড়বড় রোগ হয় সেকথা সবাই জানে। শরীর খারাপ করতে এর জুড়ি নেই। তবে জানেন কি এই ধূমপানই খুব তাড়াতাড়ি বলিরেখা নিয়ে আসে মুখে।

মদ্যপানে বিরত থাকুন
মদ্যপানের ফলে শুধু সংসারে অশান্তি হয় তাই নয়, এটি এমন একটি জিনিস যা নানাভাবে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। মদ্যপানের অভ্যাস কমবয়সে বৃদ্ধ করে দেয় সকলকে।

শরীরকে টক্সিন মুক্ত করুন
শাক-সবজি ও ফল খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে জল খান। এতে শরীরের সব ক্ষতিকর টক্সিন বেরিয়ে যাবে। ফলে বয়সের ছাপ পড়বে না।

পর্যাপ্ত ঘুমান
সারাদিন খাটনির পরে নিশ্চিন্ত ঘুম খুবই প্রয়োজন। ঘুমের নিয়মিত ব্যাঘাত ঘটলে তার ছাপ পড়বে শরীরে।



Click it and Unblock the Notifications