Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হেয়ার কালার দীর্ঘস্থায়ী করতে মেনে চলুন এই টিপসগুলি
নিজেকে সুন্দর করে তুলতে প্রত্যেক মহিলাই ত্বক ও চুলের যত্ন নেয়। একটু ডিফারেন্ট লুকের জন্য অনেকে চুলে কালার করে, আবার অনেকে সাদা চুল ঢাকতে হেয়ার কালার ব্যবহার করে থাকে। কিন্তু হেয়ার কালার করার দুই-তিন সপ্তাহের মধ্যেই চুল থেকে রঙ উঠে যেতে শুরু করে, যার কারণে চুল নিস্তেজ দেখায়। আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে পার্লার নয়, বরং নিজের বাড়িতে থেকেই চুলের যত্ন নিন। সঠিকভাবে চুলের যত্ন নিলেই হেয়ার কালার দীর্ঘস্থায়ী হয়। তাহলে জেনে নিন চুলে হেয়ার কালার দীর্ঘস্থায়ী করার টিপস।


এসএলএস শ্যাম্পু ব্যবহার করবেন না
এসএলএস শ্যাম্পু থেকেই চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয়। এসএলএস শ্যাম্পুতে Sodium Lauryl Sulphate থাকে। আর, এই সালফেট হল চুলের সবচেয়ে বড়ো শত্রু। এর কারণেই শ্যাম্পু লাগালে চুলে প্রচুর পরিমাণে ফেনা হয়। সালফেট, চুল থেকে প্রাকৃতিক তেলের আস্তরণ শুষে নিয়ে চুল রুক্ষ করে তোলে, পাশাপাশি কালার করা চুলও দ্রুত ফিকে হয়ে যায়। তাই, সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। এতে করে আপনার চুলের কালার দীর্ঘস্থায়ী হবে।

চুল হাওয়ায় শুকিয়ে নিন
হেয়ার কালার করার পরে চুলে হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার ব্যবহার করা খুব একটা ভাল নয়। কারণ চুলে তাপ দেওয়ার ফলে চুল দুর্বল হয়ে যায় এবং চুলের রঙও ফিকে হয়ে যায়। তাই এটি এড়িয়ে চলুন। চুল ধুয়ে ফেলার পর, প্রাকৃতিক বা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিন।

বাইরে গেলে চুল ঢেকে বেরোন
হেয়ার কালার করলে সাধারণত সবাই চুল খুলে বেরোতেই পছন্দ করেন। কিন্তু এতেও বিপদ! বেশিরভাগ সময় চুল খুলে রাখলে চুলের ক্ষতি হয়। বিশেষত রোদে চুল নিস্তেজ ও প্রাণহীন হয়ে যায়। তাই চুলে কালার করার পর রোদে বেরোনো এড়িয়ে চলুন। তবে যদি একান্তই বাইরে বেরোতে হয়, তাহলে চুল ভালো করে ঢেকে তবেই বেরোবেন।



Click it and Unblock the Notifications