Natural Glowing Skin Tips: পুজোয় চাই নায়িকাদের মতো জেল্লা? এই ৭ উপায় মানলেই বাড়বে ঔজ্জ্বল্য!

Natural Glowing Skin Tips: পুজোয় শুধু নতুন জামা-জুতো পরলেই হবে না, নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে ত্বকেও থাকা চাই স্বাভাবিক ঔজ্জ্বল্য। না হলে যতই মেকআপ করুন না কেন, কোনও লাভ হবে না! তাই চেহারার সৌন্দর্য ধরে রাখতে ত্বকের সঠিক যত্ন নেওয়ার প্রয়োজন।

ত্বকের জেল্লা বাড়াতে আমরা অনেক পন্থাই অবলম্বন করি। কিন্তু সেটাই সৌন্দর্যের শেষ কথা নয়। ত্বকের নিজস্ব উজ্জ্বলতাও জরুরি। ত্বকের তাৎক্ষণিক জৌলুস বাড়ানো কিন্তু সহজ নয়। তবে একেবারে অসম্ভবও নয়। ত্বকের জেল্লা ধরে রাখতে পুজোর ক'দিন মেনে চলুন এই ৭ উপায়।

natural glowing skin tips

হাইড্রেশন

ত্বককে হাইড্রেট রাখতে সারা দিনে প্রচুর জল পান করুন। পর্যাপ্ত জল পান করলে কেবল শরীর চাঙ্গা থাকবে না, ত্বকেও আসবে জেল্লা। আর ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

স্বাস্থ্যকর ডায়েট

ত্বক সুস্থ রাখতে ফলমূল, শাকসবজি এবং গোটা শস্য সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন বেরি, পালং শাক এবং বাদাম, এগুলো বেশি করে খান। এতে ত্বকের জেল্লাও বাড়বে।

স্কিনকেয়ার রুটিন

পুজোর সময় সকলেই কম-বেশি মেকআপ করেন। তবে ত্বকের জেল্লা ধরে রাখতে চাইলে পুজোর ক'দিন ত্বকের সঠিক পরিচর্যাও করতে হবে। নিয়মিত ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং করুন। বাড়ি ফিরে মেকআপ তুলে তবেই ঘুমাতে যান।

স্ক্রাব করুন

মরা চামড়া ও ত্বকের অমেধ্য দূর করতে সপ্তাহে এক দু'দিন স্ক্রাব করুন। এতে ত্বক আরও মসৃণ ও উজ্জ্বল হবে।

সানস্ক্রিন

পুজোর সময় সকাল থেকে ঠাকুর দেখার পর্ব শুরু হয়ে যায়। তাই সানস্ক্রিন ছাড়া মোটেই ঘর থেকে বেরোবেন না। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সঠিক এসপিএফ সহ সানস্ক্রিন ব্যবহার করুন। তিন ঘণ্টা পর পর ত্বকে সানস্ক্রিন লাগাতে পারলে আরও ভালো। সানস্ক্রিন ত্বকে বার্ধক্যের দাগছোপ পড়তে দেয় না এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে।

ফেসিয়াল ম্যাসাজ

মুখে ম্যাসাজ করুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হবে এবং জেল্লাও বাড়বে। ফেসিয়াল রোলার বা হাত দিয়েই ম্যাসাজ করতে পারেন।

পর্যাপ্ত ঘুম

ত্বক উজ্জ্বল দেখানোর জন্য পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন। পুজোর ক'দিন রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা থাকলেও, দিনে সময় করে অন্তত সাত ঘণ্টা ঘুমিয়ে নিন। তবেই ত্বক থাকবে তরতাজা ও জেল্লাদার।

X
Desktop Bottom Promotion