Hair fall in winter: শীত আসতেই গোছা গোছা চুল উঠছে? এই ৭ নিয়ম মানলেই কমবে চুল পড়া!

চুল পড়ার সমস্যা (Hair Fall) এখন সারা বছরই চলতে থাকে। এর পিছনে অনেকগুলো কারণই আছে। আবহাওয়ার পরিবর্তন, দূষণ, অযত্ন, শারীরিক অসুস্থতা, কেমিক্যাল-যুক্ত প্রোডাক্ট এবং হিট স্টাইলিং সরঞ্জামের ব্যবহার তার অন্যতম কারণ। তবে শীতকাল আসলে চুল পড়া আরও বেড়ে যায় (Hair Fall in Winter)। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে। এ ছাড়াও, ময়লা, রোদ, ধুলো-বালি তো আছেই। যে কারণে খুব সহজেই স্ক্যাল্পে ময়লা জমে যায়। আর, এই ময়লা থেকেই চুলের গোড়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে।

Tips to control your hair fall in winter

অনেকেই পার্লারে গিয়ে অথবা বিভিন্ন হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে চুল পড়া কমাতে চেষ্টা করে। কিন্তু এই সব করেও অনেক সময় কোনও লাভই হয় না। চুল পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে নামীদামী কোনও পার্লারে না গিয়ে ঘরোয়া ট্রিটমেন্ট করুন। শুধুমাত্র নিয়মিত কয়েকটি নিয়ম মেনে চললেই শীতে চুল পড়া অনেকটা কমতে পারে। চলুন জেনে নেওয়া যাক, শীতকালে চুল পড়া রোধে ৭টি সহজ উপায় সম্পর্কে।

চুলে গরম জল ব্যবহার করবেন না

চুলে গরম জল ব্যবহার করবেন না

ঠান্ডা আবহাওয়ায় গরম জলে স্নান করতে কিন্তু মন্দ লাগে না। তবে জানেন কি, এই গরম জলই আপনার চুলের মূল শত্রু! গরম জল ব্যবহারে চুলের বিরাট ক্ষতি হয়। গরম জল আপনার চুলের প্রাকৃতিক আর্দ্রতা টেনে নিতে পারে। খুশকি, মাথার ত্বকে চুলকানি, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা বাড়ে। চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। ফলে চুল পড়া আরও বাড়ে। তাই, যতটা সম্ভব গরম জল ব্যবহার এড়িয়ে চলুন। আবার কনকনে ঠান্ডা জলও চুলের ক্ষতিই করে। তাই, আপনি একেবারে হালকা গরম জল ব্যবহার করতে পারেন।

তেল মালিশ করুন

তেল মালিশ করুন

চুল ও স্ক্যাল্প সুস্থ রাখতে তেল ম্যাসাজ খুবই জরুরি। চুলের বৃদ্ধি ঘটায়। অয়েল ম্যাসাজ স্ক্যাল্পে রক্ত ​​সঞ্চালনে সহায়তা করে, চুলের ফলিকলগুলি উত্তেজিত করে, যার ফলে চুল আরও মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল হয়। নারকেল তেল, ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল এবং অলিভ অয়েলের ম্যাসাজ চুল পড়া রোধ করে এবং চুলে পুষ্টি যোগায়।

ভেজা চুল আঁচড়াবেন না

ভেজা চুল আঁচড়াবেন না

শ্যাম্পু করার পরপরই চুল আঁচড়াবেন না। ভেজা চুল অত্যন্ত দুর্বল হয়। ভেজা চুলে চিরুনি ব্যবহারে চুল আরও বেশি ঝরে। তাই, চিরুনি ব্যবহার করার আগে সবসময় আপনার চুল শুকিয়ে নিন। প্রাকৃতিক হাওয়ায় চুল শোকানো ভালো। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

পুষ্টিকর পণ্য ব্যবহার করুন

পুষ্টিকর পণ্য ব্যবহার করুন

শীতকাল এমনিতেই অত্যন্ত শুষ্ক-রুক্ষ হয়। এই সময় চুল ও মাথার ত্বক আরও শুষ্ক হয়ে ওঠে। ফলে খুশকি এবং চুলকানি দেখা যায়, চুল পড়া আরও বাড়ে। চুল ও স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ রাখতে পুষ্টিকর শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্ক ব্যবহার করুন। অ্যাভোকাডো, হায়ালুরোনিক অ্যাসিড, ম্যাকাড্যামিয়া এবং কলার মতো পুষ্টিকর উপাদানগুলি চুলে ব্যবহার করুন।

হেয়ার প্রোটেক্টর ব্যবহার করুন

হেয়ার প্রোটেক্টর ব্যবহার করুন

অত্যধিক দূষণ এবং সূর্যের তাপে চুলের ক্ষতি হয়, চুল পড়া আরও বাড়ে। তাই, চুলকে রোদ এবং দূষণ থেকে রক্ষা করতে বাড়ির বাইরে বেরোনোর আগে চুল স্কার্ফ দিয়ে ঢেকে নিন।

ঘন ঘন চুল ধোবেন না

ঘন ঘন চুল ধোবেন না

শীতকালে প্রতিদিন চুল ধুলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হতে পারে, তাই ঘন ঘন চুল না ধোওয়াই ভালো। সপ্তাহে একবার বা দুইবার চুল ধোওয়া ভালো।

প্রচুর ফলমূল এবং শাকসবজি খান

প্রচুর ফলমূল এবং শাকসবজি খান

শীতকালে বাজারে প্রচুর ফলমূল ও শাকসবজি ওঠে। বেশি করে খান মরশুমি সবজি ও ফল। ব্রকোলি, পালং শাক, গাজর, কমলালেবু, আপেল, কিউই, আঙুর, এই জাতীয় ফল ও শাকসবজি আপনার চুলে পুষ্টি জোগাবে।

Story first published: Tuesday, January 10, 2023, 17:49 [IST]
X
Desktop Bottom Promotion