Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘন লম্বা চুল পছন্দ? মেনে চলুন এই টিপসগুলি, চুল বাড়বে তরতরিয়ে!
একরাশ ঘন লম্বা চুল কার না পছন্দ! আপনিও হতে পারেন কোমর ছাপানো চুলের মালকিন। তার জন্য দরকার চুলের সঠিক যত্ন। চুলের ঠিকঠাক যত্ন নিলে আর চুল যথাযথ পুষ্টি পেলে তা ভাঙে, ঝরে কম। ফলে বৃদ্ধিও পায় তাড়াতাড়ি। তাই সবার আগে দরকার চুলের ঠিকমতো যত্নআত্তি করা।
কী ভাবে চুলের যত্ন নেবেন, কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন, তারই একাধিক টোটকা রইল এখানে। এই সব টোটকা ঠিকঠাক মেনে চললে ঝলমলে লম্বা চুলের মালকিন হয়ে উঠবেন সহজেই!

স্ক্যাল্প ম্যাসাজ
নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ আরাম প্রদান করে, স্ট্রেস কমায়। এর পাশাপাশি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
সঠিক শ্যাম্পু বাছুন
আপনার চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু চয়ন করুন। মাথার ত্বক বা স্ক্যাল্প খুব তৈলাক্ত হলে ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করা উচিত। আর মাথার ত্বক শুষ্ক হলে অবশ্যই ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং শ্যাম্পু বেছে নিতে হবে।
স্বাস্থ্যকর খাবার
শরীরের পাশাপাশি ত্বক ও চুল সুস্থ রাখতেও বিশেষ ভূমিকা পালন করে ডায়েট। সর্বদা পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন। স্বাস্থ্যকর খাদ্যই চুলের বৃদ্ধিতে সাহায্য করতে পারে।
চুলে অতিরিক্ত তাপ দেওয়া এড়িয়ে চলুন
হেয়ার ড্রায়ার, কার্লিং আয়রন এবং স্ট্রেইটনারের মতো সরঞ্জাম চুলের ব্যাপক ক্ষতি করে। এই সরঞ্জামগুলি থেকে নির্গত তাপ চুলের কেরাটিন প্রোটিনের ৮৫ শতাংশ ক্ষতি করতে পারে, যার ফলে চুল ভঙ্গুর এবং শুষ্ক হয়ে যায়। চুল পড়া আরও বাড়ে।
মাথার ত্বক পরিষ্কার রাখুন
স্ক্যাল্প সুস্থ ও পরিষ্কার থাকলে চুলের বৃদ্ধিও খুব ভালো হয়। যদি আপনার মাথার ত্বক তৈলাক্ত এবং অতিরিক্ত ঘাম হয়, তাহলে প্রতিদিন মৃদু কোনও শ্যাম্পু দিয়ে মাথা ধুতে হবে। আর যাদের মাথার ত্বক শুষ্ক, তারা সপ্তাহে দু'বার শ্যাম্পু করুন।
চুলের বৃদ্ধির জন্য ঘরোয়া উপায়
পেঁয়াজের রস - পেঁয়াজ চুলের জন্য জাদুকরী উপাদান। পেঁয়াজের রসে উপস্থিত সালফেট চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পড়া কমায়।
অ্যালোভেরা - অ্যালোভেরা জেল অত্যন্ত পুষ্টিকর। চুলের বিভিন্ন সমস্যা সমাধানে এর জুড়ি মেলা ভার। অ্যালোভেরা জেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড উপাদানগুলিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা স্ক্যাল্পের প্রদাহ দূর করে এবং খুশকি কমায়।
আপেল সাইডার ভিনেগার
আপেল সাইডার ভিনেগার দিয়ে আপনার মাথার ত্বক পরিষ্কার করুন। মাথার ত্বকে পিএইচ ব্যালেন্স বজায় রাখার জন্য স্ক্রাব করা প্রয়োজন। এতে চুলের বৃদ্ধি হওয়ার পাশাপাশি চুলের জেল্লাও বাড়বে।
মেথি - মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা চুলের বৃদ্ধি ও চুলে পুষ্টি যোগাতে সাহায্য করে।



Click it and Unblock the Notifications
