বর্ষায় ত্বকের জৌলুস ফিরে পেতে এই একটি মাত্র উপাদানই করবে কামাল!

By Bhagysree Sarkar

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যেকোনও প্লাটফর্মে দেখা যায়, মানুষ অনেক ধরণের প্রতিকার এবং ঘরোয়া প্রতিকার ট্রাই করছেন। কিন্তু সেগুলি কি আদতে কাজ করে? নাকি শুধুই সময় নষ্ট! আমরা আমাদের ত্বক এবং চুলের যত্নে মা-ঠাকুমা দেওয়া প্রতিকার ব্যবহার করে থাকি। এরমধ্যে অন্যতম ও কার্যকরী প্রতিকার হল কাঁচা আলুর রস। কাঁচা আলু মুখে লাগালে অনেক উপকার পাওয়া যায়।

রূপচর্চায় আলুর রস ভীষণ উপকারী। এটি ত্বকের ট্যানিং অপসারণ এবং বয়সের ছাপ কমাতে কার্যকর বলে মনে করা হয়। কারণ, আলু প্রাকৃতিক ব্লিচ হিসাবে ব্যবহৃত হয়। যা প্রয়োগ করলে গায়ের রং পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, আলুর রস ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে। অর্থাৎ কাঁচা আলু আমাদের ত্বকের জন্য নানানভাবে উপকারী। কিন্তু এখন প্রশ্ন এই আলুর রস কীভাবে ব্যবহার করবেন? চলুন জেনে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels

রূপচর্চায় কাঁচা আলুর রস সবচেয়ে উপকারী ও কার্যকরী। এটি পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। আলুতে পটাশিয়াম পাওয়া যায়, যা ত্বকের দাগ কমায়। অকালেই ত্বকে বয়সের ছাপ, ট্যানিং এবং কালো দাগ কমাতে আলুর রস প্রয়োগ করুন। এই জন্য আলু ছেঁকে রস বের করে মুখে লাগান। এটা সপ্তাহে ৩-৪ বার করলে উপকার পাবেন।

আলুর রস দিয়ে ফেসপ্যাক বানিয়েও আপনি ব্যবহার করতে পারেন। ত্বককে তরুণ রাখতে আলু কার্যকরী কাজ করে। আলুতে রয়েছে অনেক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট, যা বার্ধক্য কমায়। কাঁচা আলুর রস ট্যানিং দূর করে এবং ত্বককে দাগহীন করে তোলে। ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এজন্য আলুর খোসা ছাড়িয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস, কিছু দুধ ও বেসন মিশিয়ে মুখে লাগান। এবার ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

এছাড়া মুখ পরিষ্কারের জন্য স্ক্রাব হিসেবেও আলু রস ব্যবহার করতে পারেন। মুখে জমে থাকা ডেড সেল বা মৃত কোষগুলি দূর করতে কাজ করে আলু। যদি আপনার ত্বক ফর্সা হয়, তাহলে আলু স্ক্রাব ব্যবহার করুন। এজন্য গ্রেট করা আলুতে ১ চামচ দুধ এবং ১ চামচ ওটস মিশিয়ে নিন। এটি দিয়ে আস্তে আস্তে মুখ স্ক্রাব করুন। ১৫ মিনিট ঘষে রাখার পর মুখ ধুয়ে ফেলুন।

Story first published: Friday, August 30, 2024, 18:09 [IST]
X
Desktop Bottom Promotion