Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পুজোয় ফেশিয়াল তো করবেন, সুফল পেতে পরের কয়েক দিন মেনে চলুন এই নিয়ম!
ত্বকের পরিচর্যায় মাসে এক-দু'বার ফেশিয়াল করেন অনেকেই। পার্লারে না হলেও, বাড়িতেই ফেশিয়াল করেন অনেকে। ত্বকে ফেশিয়ালের প্রয়োজনীয়তা রয়েছে। তবে শুধু ফেশিয়াল করলেই হল না, তারপরও ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে এক দিনের ফেশিয়ালে যে টুকু লাবণ্য এসেছিল, এক সপ্তাহের মধ্যে সে টুকুও হাওয়া হয়ে যাবে!
দাগহীন স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য শুধু ফেশিয়ালই যথেষ্ট নয়। প্রয়োজন তার পরবর্তী রূপরুটিনও। জেনে নিন, ফেশিয়াল করার পর কী ভাবে ত্বকের যত্ন নিতে হবে।

জল পান করুন
শুধু ফেশিয়াল করলেই হবে না। ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখা জরুরি। তাই সারা দিনে প্রচুর জল পান করুন। এতে ত্বক মসৃণ এবং কোমল থাকবে। মুখে লালচে ভাব, জ্বালা, চুলকানি বা ব্রণের মতো সমস্যা হলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান।
ক্লিনজার ব্যবহার করুন
ফেশিয়াল করার পরেও ত্বকে ক্লিনজার ব্যবহার করা প্রয়োজন। ত্বকে লেগে থাকা অবশিষ্ট পণ্য বা ময়লা অপসারণ করতে মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন। তবে কী ধরনের ক্লিনজার ব্যবহার করছেন, সেটি গুরুত্বপূর্ণ। অবশ্যই ত্বকের ধরন বুঝে উপযুক্ত ক্লিনজার ব্যবহার করুন।
ময়েশ্চারাইজার লাগান
শুধু ক্লিনজার ব্যবহার করলেই চলবে না। মাখতে হবে ময়েশ্চারাইজারও। ফেশিয়াল করার পরে ত্বক আরও শুষ্ক বা সেনসিটিভ মনে হতে পারে। তাই ত্বক ঠিক রাখতে আপনার ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার লাগান। কী ধরনের ময়েশ্চরাইজার ব্যবহার করবেন তার জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন।
সানস্ক্রিন লাগান
ফেশিয়ালের পরে সানস্ক্রিন প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বক সুরক্ষিত থাকবে। কমপক্ষে SPF 30-যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। যদি কাজের জন্য সারা দিন আপনাকে রোদে রোদে ঘুরতে হল, তাই প্রতি দুই ঘণ্টা অন্তর সানস্ক্রিন লাগান। এতে ত্বক সুরক্ষিত থাকবে। সানবার্ন, ট্যান, র্যাশ, জ্বালা, চুলকানি দেখা দেবে না।



Click it and Unblock the Notifications