পাতলা চুলের আরও ক্ষতি করবেন না, আজ থেকেই এড়িয়ে চলুন এই সব ভুল!

চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে। হাজারো উপায় অনুসরণ করেও কিছুতেই কিছু হয় না, বরং দিনে দিনে চুল পড়া আরও বাড়তে থাকে। ফলে অল্প বয়সেই চুল ভীষণ পাতলা হয়ে যায়। এই সমস্যা কেবল আপনারই নয়, বেশিরভাগ মানুষই এই সমস্যায় ভোগেন।

Things To Avoid Doing If You Have Thin Hair

বিশেষজ্ঞদের মতে, দূষণ, বাড়তে থাকা বয়স, মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনধারা এবং অসুস্থতার মতো নানা কারণে গোছা গোছা চুল উঠে যায়। তাছাড়া, এখন তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে চুলের স্টাইলিং করি যাতে কৃত্রিমভাবে তাপ প্রয়োগ করা হয়, কেমিক্যালযুক্ত বিভিন্ন প্রোডাক্টও ব্যবহার করি, কেমিক্যাল হেয়ার ট্রিটমেন্টেও রয়েইছে। যে কারণে চুল ঝরে গিয়ে পাতলা হয়ে যায়। তবে, অনেক সময় আমরা এমন অনেক ভুল করে ফেলি যেগুলির ফলে পাতলা চুলে আরও ক্ষতি হয়ে যায়।

হিট স্টাইলিং সরঞ্জামের ব্যবহার

হিট স্টাইলিং সরঞ্জামের ব্যবহার

পাতলা চুলে স্ট্রেটনার, হেয়ার ড্রায়ারের মতো হিট স্টাইলিং সরঞ্জামগুলি কখনই ব্যবহার করা উচিত নয়। এগুলি থেকে বেরোনো অত্যধিক তাপ চুলের শিকড় দুর্বল করে দেয়। এছাড়া, হেয়ার জেল এবং হেয়ার স্প্রেও ব্যবহার না করাই ভাল। এগুলি প্রয়োগ করলে চুল স্টিকি এবং খুব পাতলা দেখাতে পারে।

কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টের ব্যবহার

কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্টের ব্যবহার

মার্কেটে বিদ্যমান শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, হেয়ার অয়েল এবং সিরামের মতো হেয়ার প্রোডাক্টগুলি কেমিক্যালে পরিপূর্ণ। আর, এই পণ্যগুলির ক্রমাগত ব্যবহারে চুলের উপকারের পরিবর্তে ক্ষতি হয়।

চুলে অত্যধিক তেল প্রয়োগ করা

চুলে অত্যধিক তেল প্রয়োগ করা

অনেকেরই ধারণা, প্রতিদিন চুলে বেশি করে তেল লাগালে চুলের গঠন উন্নত হয়, চুল গজায়, চুল পড়া কমে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। অবশ্যই চুলে তেল দেওয়া খুব ভাল, কিন্তু অত্যধিক তেল প্রয়োগ করলে খুশকি হতে পারে এবং চুল পড়া বাড়তে পারে।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

শাকসবজি, দুগ্ধজাত খাবার, ডিম, মাংস, তাজা ফল, জুস, বাদাম, ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করলে চুলও ভাল থাকে। তবে অত্যধিক জাঙ্ক ফুড গ্রহণের ফলে চুল পড়া বাড়ে এবং পাতলা হয়ে যায়।

ভেজা চুল আঁচড়ানো

ভেজা চুল আঁচড়ানো

শুধু পাতলা চুলই নয়, ঘন চুলও ভেজা অবস্থায় আঁচড়ানো উচিত নয়। কারণ ভেজা চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকে, ফলে একটু টান পড়লেই চুলে ভেঙে যায় বা ঝরে পড়ে। তাই আগে চুল অর্ধেক শুকিয়ে নিন, তারপর আঙুল চালিয়ে চালিয়ে জট ছাড়ান। চুলের জট ছাড়ানো হয়ে গেলে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন।

শরীরচর্চা না করা

শরীরচর্চা না করা

যোগব্যায়াম ত্বক, চুল-সহ আমাদের সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এমন অনেক যোগাসন আছে, যেগুলি আমাদের মস্তিষ্কে অক্সিজেন এবং রক্ত ​​প্রবাহ উন্নত করে। আর, এর ফলে চুলের গোড়া মজবুত হয়। নিয়মিত যোগাসন করলে চুলের বিভিন্ন সমস্যা দূর হয়।

খুব শক্ত করে চুল বাঁধা

খুব শক্ত করে চুল বাঁধা

পাতলা চুলে কোনওরকম টান বা চাপ পড়া ভাল না, তাতে চুল আরও বেশি ভেঙে ঝরে পড়তে শুরু করে। পাতলা চুলে এমন কোনও হেয়ারস্টাইল করবেন না যাতে চুলটা শক্ত করে বেঁধে রাখতে হয়। চুলের গোড়ায় চাপ পড়লে আপনার চুলের আরও ক্ষতি হবে।

ভুল বালিশের ব্যবহার

ভুল বালিশের ব্যবহার

খসখসে সুতির বালিশে ঘষা লেগে চুল ভেঙে ঝরে যায় বেশি। তাই সুতির পরিবর্তে সাটিন বা সিল্কের বালিশের ওয়াড় ব্যবহার করুন। তাতে চুল ঘষাও কম খাবে, আর চুল উঠবেও কম।

Story first published: Monday, September 12, 2022, 17:58 [IST]
X
Desktop Bottom Promotion