Yoga for beauty: দামি প্রসাধনী নয়, চোখের তলার ফোলাভাব কমাবে এই ৪ যোগাসনই!

By Bhagysree Sarkar

Yoga for beauty: নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে কে না পছন্দ করেন। কিন্তু বাজারজাত পণ্য ব্যবহার করতে অনেকেই ভয় পান। কারণ, এতে থাকা রাসায়নিক পদার্থ। তাই নিজেকে সাজিয়ে তুলতে অনেকেই বেছে নেন ঘরোয়া বিকল্প। কিন্তু ঘরোয়া টোটকা আবার সময় সাপেক্ষ। তাহলে কী করবেন? এমত অবস্থায় আপনি ভরসা রাখতে পারেন যোগাসনে (yoga)। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যোগাসন আমাদের সুস্বাস্থ্যের সঙ্গেই ত্বকের স্বাস্থ্যেরও (Yoga for beauty) উন্নতি ঘটায়।

আমরা অনেকেই ঘুম থেকে উঠলে চোখের তলা ফুলে ওঠে। যাকে এক কথায় বলা হয় আই পফিনেস (eye puffiness)। এটি একটি সাধারণ সমস্যা। যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা দিতে থাকে। তবে কখনও কখনও এটি ঘুমের অভাব, দীর্ঘক্ষণ ধরে কান্নাকাটি, কিডনি ব্যর্থতার পাশাপাশি সংক্রমণ এবং পেশী দুর্বল হওয়ার কারণেও ঘটে। এক্ষেত্রে আপনার চিন্তা দূর করবে যোগাসন। বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু যোগ ব্যায়াম রয়েছে, যার মাধ্যমে আপনি সহজেই চোখের ফোলাভাব (Yoga to reduce eye puffiness) থেকে মুক্তি পেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

Yoga for beauty

ছবি সৌজন্য- pexels

চোখের ফোলাভাব কমাতে যোগাসন:

  • সেতুবন্ধাসন

এই আসনটি করার জন্য প্রথমে কোন সমতল স্থানে চিত্ হয়ে শুয়ে পড়ুন। এবার পা দুটো হাঁটুর কাছে ভাঁজ করে, উলম্ব অবস্থায় আনুন। হাত দুটি দেহের পাশে প্রসারিত করে, উভয় হাতের আঙুলগুলো দিয়ে মুষ্টি তৈরি করুন। এবার পিঠ উঁচু করে উলম্ব অবস্থানে আনুন। এরফলে আপনার পা বুক পেট ও হাত মিলে একটি আয়তক্ষেত্র তৈরি করবে। এই অবস্থায় ১০ সেকেণ্ড স্থির থাকুন। এই সময় স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস চালাতে থাকুন। এরপর আসন ত্যাগ করে, ১০ সেকেণ্ড শবাসনে বিশ্রাম নিন। আসনটি দুই বার করুন।

  • মৎস্যসন

এই আসনটি করার জন্য প্রথমে পদ্মাসন করে দুটি কনুইয়ের সাহায্যে চিত হয়ে শুয়ে পড়ুন। হাত দুটি মাথার দুই পাশে মাটিতে রেখে তার ওপর ভর দিয়ে পিঠ মাটি থেকে তুলুন। এবার ঘাড় হেলিয়ে দিয়ে মাথার তালু মাটির ওপর রাখুন। এরপর দুই হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল ধরে টানুন আর বুক উঁচু করুন। কনুই মাটিতে লাগান। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন। এরপর হাত মাথার পাশে এনে পিঠ আলগা ও মাথা সোজা করে শবাসনে বিশ্রাম নিন। এরূপ তিন বার।

  • বালাসন

এই আসনটি করার জন্য মাদুরের উপর আপনার উভয় হাঁটু বিশ্রামের সময় আপনার হিলের উপর বসুন। এখন আপনার উভয় বাহু সামনের দিকে প্রসারিত করুন এবং আপনার কপাল মাটিতে রেখে ৮-১০ বার গভীর শ্বাস নিন এবং তারপর এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন।

  • পদহস্তাসন

এই আসনটি করার জন্য আপনাকে প্রথমে পা জোড়া করে দাঁড়াতে হবে। এবার দুই হাত ওপরে তুলে কানের দুই পাশে ঠেকিয়ে রাখতে হবে। এরপর আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে দুই হাতের তালু পায়ের আঙুলের সামেন মাটিতে রাখতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, পায়ের বুড়ো আঙুল যেন মাটিতে ছুঁয়ে থাকে। কপাল দুই হাঁটুর মাঝখানে ঠেকান। হাঁটু সোজা থাকবে।

Story first published: Wednesday, December 11, 2024, 11:33 [IST]
X
Desktop Bottom Promotion