Bhringaraja: শীতে চুলের হাজারও সমস্যার সমাধান লুকিয়ে ভৃঙ্গরাজে! জেনে নিন কীভাবে

By Bhagysree Sarkar

Bhringaraja: শীতকাল মানেই ত্বক ও চুলের হাজারও সমস্যা। একদিকে চুল ঝরছে, অন্যদিকে চুলের ডগা ফেটে বিশ্রী অবস্থা। ঘরোয়া টোটকা, নামীদামী প্রোডাক্ট ব্যবহার করে ক্লান্ত। কাজ হয়নি কোনও কিছুতেই। আপনিও কি একই সমস্যায় ভুক্তভুগী। এটা-সেটা না মেখে চোখ বন্ধ করে ভরসা রাখুন ভৃঙ্গরাজের উপর। 'ভেষজের রাজা' বলে পরিচিত এই ভৃঙ্গরাজ। এতে রয়েছে আয়রন, ভিটামিন ই, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম। চলুন জেনে নেওয়া, এই ভেষজে লুকিয়ে আর কি কি চুলের সমস্যার সমাধান-

. খুশকি দূর করে

ভৃঙ্গরাজের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে। এটি শুধু খুশকি রোধ করে না, মাথার ত্বকে যে কোনও প্রকারের সংক্রমণও রুখে দিতে সক্ষম।

ছবি সৌজন্য- pexels

. চুলের বৃদ্ধিতে সহায়ক

ভৃঙ্গরাজে ভিটামিন ই, সি, বি১, বি২, আয়রন, জ়িঙ্ক, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম থাকায় এটি চুলের বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। চুল ঝরা বন্ধ করে। ভৃঙ্গরাজে থাকে ফাইটোস্টেরল। যার মধ্যে পাওয়া যায় সিন্নামিক অ্যাসিড, পলিফেনলস। এই অ্যান্টিঅক্সিড্যান্ট চুল ঝরা রুখতে সাহায্য করে।

. নতুন চুল গজায়

ভৃঙ্গরাজের তেলের ব্যবহারে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। যা নতুন চুল জন্মানোর পরিপন্থী। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে, চুলের ফলিকলগুলিও উদ্দীপ্ত হয়। এজন্য সপ্তাহে দুদিন মাথায় এই তেল মালিশ করুন।

. চুল পড়া কমাতে

ভৃঙ্গরাজ তেল মানসিক চাপ, উত্তেজনা প্রশমিত করে। এছাড়াও বিভিন্ন ভিটামিন, খনিজ সমৃদ্ধ হওয়ায় এটি চুলের ডগা ফাটা এবং চুল ঝরে পড়া রোধ করে। বাজারচলতি ভৃঙ্গরাজ পাউডার, তেল, শ্যাম্পু সবই পাওয়া যায়। কিন্তু আপনি চাইলে বাড়িতেও তেল থেকে চুলে মাখার মাস্ক বানিয়ে নিতে পারেন খুব সহজেই।

তেল বানানোর উপকরণ:

. ভৃঙ্গরাজ গুঁড়ো- ২ কাপ
. তিলের তেল- আধ কাপ
. নারকেল তেল- আধ কাপ
. কাঠাবাদামের তেল- আধ কাপ

পদ্ধতি: উপরে উল্লেখিত তিন ধরনের তেল মিশিয়ে তাতে যোগ করুন ভৃঙ্গরাজ গুঁড়ো। এবার এই মিশ্রণটি কাচের শিশিতে রাখুন। সপ্তাহে একবার বা দুবার এই তেল মাখতে হবে। মাথার ত্বকে আঙুলের সাহায্যে তেল লাগিয়ে নিন। হালকা হাতে মালিশ করুন। আধ ঘণ্টা রেখে স্নান করে নিন।

মাস্ক বানানোর উপকরণ:

ভৃঙ্গরাজ পাতার গুঁড়ো- আধ কাপ

টক দই- আধ কাপ

কাঠবাদামের তেল- ১ টেবিল চামচ

মধু- কয়েক ফোঁটা

পদ্ধতি: উপরে উল্লেখিত সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে মাথার ত্বক থেকে চুলে লাগিয়ে নিন। এবার এটি ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

Story first published: Wednesday, January 29, 2025, 12:55 [IST]
X
Desktop Bottom Promotion