Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দাঁতের হলদেভাব কাটছেই না, হাজার চেষ্টাও বিফলে? দাঁত ঝকঝকে ও সুন্দর করে তুলতে মেনে চলুন এই টিপস!
ত্বক ও চুলের তো সকলেই কমবেশি পরিচর্যা করি। এ বিষয়ে আমরা বেশ সচেতনও। কিন্তু দাঁত ক্ষেত্রে কি ঠিক একই ভাবে সচেতন আমরা? কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না। একথা কিন্তু ঠিকই। দিনের পর দিন দাঁতের প্রতি অবহেলা করে ফেলি আমরা। কিন্তু যখন দাঁতে হলদেটে ভাব স্পষ্ট বোঝা যায়, তখনই টনক নড়ে। সাদা এবং চকচকে দাঁত শুধু আপনার হাসিকেই আকর্ষণীয় করে তোলে না, তারা আপনার মুখের স্বাস্থ্যেরও প্রতীক।
বাজারে অনেক ধরনের রাসায়নিকযুক্ত প্রোডাক্ট পাওয়া যায় যা আপনার দাঁত সাদা করে দেয় কিছুদিনের মধ্যেই। কিন্তু সেসবের ব্যবহারে আপনার দাঁত ও মাড়ি উভয়েরই ক্ষতি হতে পারে। কিন্তু অনেকেরই অভিযোগ থাকে, নামী সংস্থার পেস্ট ব্যবহার করেও দাঁত আর আগের মত ঝকঝকে দাঁত আর হচ্ছে না। তাহলে কী করবেন? এই বিষয় নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার খেলে আপনার দাঁত আগের মত সাদা এবং চকচকে হবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

ছবি সৌজন্য -pexels
আনারস- আনারসে আছে ব্রোমেলিন। এটি একটি এনজাইম, যা দাঁতের পৃষ্ঠ থেকে দাগ দূর করতে সাহায্য করে। এটি মৌখিক স্বাস্থ্যবিধি প্রচার করে এবং দাঁতকে চকচকে ও সাদা করে।
স্ট্রবেরি- স্ট্রবেরি খেতে অনকেই ভালোবাসেন। কিন্তু জানেন কি এর উপকারিতা সম্পর্কে? স্ট্রবেরিতে ম্যালিক অ্যাসিড থাকে, যা একটি প্রাকৃতিক সাদা করার উপাদান। এটি আপনার দাঁতের দাগ দূর করে সাদা করতে সাহায্য করে।
গাজর- আপার দাঁতকে আগের মত চকচকে ও সাদা করে তুলতে গাজর খেতে পারেন। এটি শুধু দাঁত পরিষ্কার করে না, মাড়ির স্বাস্থ্যও বাড়ায়। এতে রয়েছে ভিটামিন এ, যা আপনার দাঁতের এনামেলকে শক্তিশালী করে।
দুগ্ধজাত পণ্য- দুগ্ধজাত পণ্য যেমন- দুধ, দই এবং পনিরের মতো খাবারগুলি ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ। যা দাঁতের এনামেলকে শক্তিশালী করে এবং তাদের সাদা রাখে।
এছাড়াও সবুজ শাক সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা আমরা কমবেশি সকলেই জানি। আপনি পালং শাক, কলমি শাক এবং অন্যান্য শাক-সবজি খাদ্যতালিকায় যোগ করতে পারেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা আপনার দাঁতকে মজবুত করে এবং তাদের সাদা রাখে।
তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যা আপনার দাঁত সাদা করতে ভূমিকা রাখতে পারে। যেমন-
১. দাঁত ঝকঝকে সাদা করতে পাতিলেবুর বিকল্প নেই। এরজন্য এক চিমটি লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে, সেটি দিয়ে মাজলে দাঁত সাদা হয়। তাছাড়া লেবুর খোসা দিয়েও আপনার দাঁত স্ক্রাব করতে পারেন। এতেও সাদা ঝকঝকে দাঁত আপনি পেতে পারেন।
২. দাঁত সাদা করতে বেকিং পাউডার দারুণ উপকারী। এরজন্য একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে পেস্টের সঙ্গে কিছুটা বেকিং পাউডার নিয়ে মাজুন। এতেও দাঁত ঝকঝকে সাদা হয়।
৩. দাঁত সাদা করতে মাশরুম খাদ্যতালিকায় রাখতে পারেন। মাশরুমে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড থাকে, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ডেন্টাল প্লাক হতে দেয় না।
৪. গ্রিন টি-তে থাকে প্রচুর ফ্লুরাইড। পাশাপাশি এটি অ্যান্টিঅ্যাসিডিক হওয়ার কারণে দাঁতে হলুদ রং পড়তে বাধা দেয়।



Click it and Unblock the Notifications