Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিনা মেকআপেও উপচে পড়ছে জেল্লা! কেরালা স্টোরির অভিনেত্রীর সৌন্দর্যের আসল কারণ কী?
Adah Sharma Beauty Secrets in Bengali: চলতি বছরের অন্যতম বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি'-তে অভিনয় করার পর থেকেই অভিনেত্রী অদা শর্মাকে নিয়ে চর্চার অন্ত নেই। এক দিকে যেমন প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়, অন্য দিকে তাঁকে নিয়ে দর্শকের উৎসাহও বেড়ে গিয়েছে কয়েক গুণ।
অভিনেত্রী কী পছন্দ করেন, তাঁর জেল্লাদার ত্বকের রহস্য কী, এই সব কিছু নিয়েই এখন আগ্রহ প্রকাশ করছেন সবাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদা জানিয়েছেন, একটা সময় নিজের রূপ নিয়ে খোঁটা শুনতে হয়েছিল তাকে। নাক সুন্দর করার জন্য নাকের অস্ত্রোপচার করিয়ে নেওয়ার উপদেশও শুনতে হয়েছিল অভিনেত্রীকে।

এখন অভিনেত্রীর সৌন্দর্য রহস্য জানতেই আগ্রহ সমগ্র দেশবাসী! কিন্তু অদার এই জেল্লার রহস্য কী? ঠিক কী ভাবে ত্বকের যত্ন নেন তিনি? চলুন জেনে নেওয়া যাক।
জল পান
শরীর হাইড্রেট রাখতে সারা দিনে প্রচুর জল পান করেন অদা। পর্যাপ্ত জল পানে শরীরে জলের ঘাটতি হয় না, পাশাপাশি শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। ফলে ত্বক থাকে তরতাজা এবং জেল্লাও হয় দেখার মতো। ত্বকে আর্দ্রতার অভাব হয় না।
ত্বক পরিষ্কার রাখেন
রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত মুখ পরিষ্কার করেন অভিনেত্রী। ত্বকে লেগে থাকা ধুলো-ময়লা, মেকআপ পরিষ্কারের জন্য একটি ক্লিনজিং রুটিন ফলো করেন। ত্বকের ধরন অনুযায়ী মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করেন। তার পর টোনার ব্যবহার করেন তিনি।
ময়েশ্চারাইজিং
ত্বকের শুষ্ক-রুক্ষভাব দূরে রাখার জন্যে তিনি নিয়মিত ময়েশ্চরাইজ করেন। ত্বকের ধরন অনুযায়ী একটি ভাল মানের ময়েশ্চারাইজার ব্যবহার করেন অভিনেত্রী। বিশেষজ্ঞদের মতে, সারা বছরই ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। তাইলেই ত্বকের নানা সমস্যার সমাধান হতে পারে।
সানস্ক্রিন ব্যবহার করেন
সূর্যের ক্ষতিকারক UV রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্য বারো মাস সানস্ক্রিন ব্যবহার করেন অদা। ঘর থেকে বেরোনোর আগে তিনি সর্বদা সানস্ক্রিন ব্যবহার করেন অভিনেত্রী।
ত্বক এক্সফোলিয়েট করা
ত্বকের উপর মরা চামড়ার আস্তরণ পড়ায় ত্বকের ঔজ্জ্বল্য হারিয়ে যায়। এই কারণেই ত্বকের গভীর পর্যন্ত পরিষ্কার করা প্রয়োজন। তার জন্য স্ক্রাব ব্যবহার করা খুবই জরুরি। স্ক্রাব ব্যবহার করার ফলে ত্বকের মৃত কোষ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস দূর হয়ে ত্বক মসৃণ হয়।
ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে এক বা দু'বার ত্বক এক্সফোলিয়েট করেন অভিনেত্রী। নিজের ত্বকের ধরন অনুযায়ী জেন্টাল স্ক্রাব ব্যবহার করেন তিনি।
চুলের যত্ন
চুলের যত্নে নিয়মিত তেল লাগান এবং মাইল্ড শ্যাম্পু ব্যবহার করেন অদা। চুলে কখনই হিট স্টাইলিং সরঞ্জাম ব্যবহার করেন না অভিনেত্রী। যতটা সম্ভব হাওয়ায় চুল শুকানোর চেষ্টা করেন তিনি।
শরীরচর্চা
সুস্থ-সবলভাবে বাঁচতে গেলে নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন। পাশাপাশি শরীরচর্চা করলে ত্বকের জেল্লাও বাড়ে। অভিনেত্রী অদা শর্মাও কিন্তু এই বিষয়টি সব সময় গুরুত্ব দেন। নিজেকে ফিট এবং সুস্থ রাখতে প্রতিদিন এক্সারসাইজ করেন তিনি। যোগব্যায়াম, নাচ এবং অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে তিনি নিজেকে সুস্থ রাখেন।



Click it and Unblock the Notifications
