Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ট্যানের সমস্যা? একা সানস্ক্রিনে না পোষালে দোসর হিসেবে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি
গ্রীষ্মকাল মানেই রোদের চড়া তাপ। আর এই সময় বাড়ির বাইরে বের হলেই সবার আগে মাথায় আসে ট্যানিং এর সমস্যার কথা। এই সমস্যা নিয়ে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই উদ্ববিগ্ন। সেক্ষেত্রে আমরা বেছে নিই সানস্ক্রিন। একটি ভাল মানের সানস্ক্রিনের দাম অনেক। তবে মধ্যবিত্তরা একটু পকেট বাঁচিয়ে চলতে গিয়ে কম দামের সানস্ক্রিন কিনে ফেলে। যা কাজে লাগে তো নাই, উল্টে স্কিনের জন্য কতটা ভালো, তা নিয়েও সন্দেহ রয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের দিনগুলিতে স্কিন ভাল রাখতে অবশ্যই বেছে নিন একটি ভাল সানস্ক্রিন। তবে যদি সানস্ক্রিন ব্য়বহার করেও ফল না মেলে, তাহলে খাদ্যতালিয়ায় যোগ করতে হবে কিছু খাবার। যা প্রচণ্ড তাপ প্রতিরোধ করবে, ত্বকের ভেতর ও বাইরে রক্ষা করতেও সাহায্য করবে। এগুলি অবশ্য খুব সহজলোভ্য। বাড়িতেই পেয়ে যাবেন। জেনে নিন কোন কোন খাবার খাবেন-

- লেবুর শরবত
গরমের দিনে প্রাণ জুড়াতে কম-বেশি সকলেই খেয়ে থাকি লেবুর শরবত। আমরা সকলেই জানি এই শরবত কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে। বাইরের প্রচণ্ড তাপকে হারিয়ে তাৎক্ষণিকভাবে শীতল হতে সাহায্য করে এই পানীয়। কিন্তু আপনি কি জানেন, প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও কাজ করতে পারে এই শরবত? হ্যাঁ, ঠিকই শুনেছেন। লেবু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এই উপাদানগুলি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি প্রতিরোধ করতে সক্ষম। সঙ্গেই ত্বককে ফ্রি রযাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে।
- ডাবের জল
গ্রীষ্মকাল ও ডাবের জল একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ডাবের জল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে পরিচিত আমাদের কাছে। গরমে এই জল খেলে আমাদের ত্বক নরম ও কোমল হয়। সঙ্গেই রোদের পোড়াভাবও দূর করে।
- লস্যি
গ্রীষ্মের তাপকে হারাতে এক গ্লাস ঠাণ্ডা লস্যি খেলেই মন ভাল হয়ে যায়। দই দিয়ে বানানো এই লস্যি পুষ্টিগুণ সমৃদ্ধ। এটি খাবার থেকে আয়রন শোষণে সক্ষম। সঙ্গেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বককেও রক্ষা করে।
- গ্রিন টি
গ্রিন টি, মূলত ওজন কমাতে বা হজমশক্তি বাড়াতে খেয়ে থাকি। তবে এটি শুধু ওজন কমাতে নয়, সূর্যের ক্ষতিকর রশ্মির থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সক্ষম। কারণ, এতে আছে পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট। যা ট্যান প্রতিরোধে সহায়তা করে।
- টমেটো
রূপচর্চায় আমরা অনেকেই টমেটোর ব্যবহার করে থাকি। তরকারির স্বাদই শুধু বাড়ায় না, এটি ইউভিএ ও ইউভিবি উভয় বিকিরণ শোষণ করে। কারণ, এতে আছে লাইকোপিন। যা রোদে পোড়ার ঝুঁকি প্রতিরোধ করতেও সক্ষম।



Click it and Unblock the Notifications