Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাত্রাতিরিক্ত চুল পড়ছে? ব্রণর সমস্যা? ভিটামিন ডি এর অভাব হয়নি তো!
Vitamin D Deficiency Symptoms in Bengali: হাড়ের যত্ন নেওয়া থেকে ইমিউনিটি বৃদ্ধি - ভিটামিন ডি অনবদ্য ভূমিকা পালন করে। বেশ কয়েক ধরনের ক্যান্সার প্রতিরোধেও ভিটামিন ডি যথেষ্ট গুরুত্বপূর্ণ। শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকলে অনেক রোগবালাই থেকে দূরে থাকা যায়। তবে ভিটামিন ডি-এর অভাবে স্বাস্থ্য তো ক্ষতিগ্রস্থ হয়ই, পাশাপাশি এর ছাপ পড়ে আমাদের ত্বকে এবং চুলেও।
ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন বেশ কিছু ভিটামিনের। এদের মধ্যে অন্যতম হল ভিটামিন ডি। শরীরে ভিটামিন ডি-এর অভাবে ত্বক ও চুলের কী কী সমস্যা দেখা দিতে পারে, জেনে নিন।

ব্রণর সমস্যা
ভিটামিন ডি ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে ব্রণ-পিম্পল হওয়ার সম্ভাবনাও কমে যায়। কিন্তু শরীরে পর্যাপ্ত ভিটামিন-ডি এর অভাব হলেই ত্বকে ফুসকুড়ি এবং ব্রণ দেখা যায়।
চুলের সমস্যা
ভিটামিন ডি-এর অভাব চুলেও প্রভাব ফেলে। চুল ও স্ক্যাল্প সুস্থ রাখতে সাহায্য করে এই ভিটামিন। চুল গজানো, চুল বেড়ে ওঠার ক্ষেত্রে খুবই উপকারী। তাই এর অভাবে চুলের স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যায়। অতিরিক্ত চুল পড়া এবং চুলের খারাপ বৃদ্ধি হতে পারে।
নখ ভেঙে যাওয়া
নখ ভঙ্গুর হয়ে যাওয়া ভিটামিন ডি-এর ঘাটতির অন্যতম লক্ষণ। এর ফলে অল্পেই নখ ভেঙে যায়। নখের গোড়া দুর্বল হয়ে গেলে এমন হয় সাধারণত।
ডার্ক সার্কেল
রাত জাগা, অতিরিক্ত ল্যাপটপ ও মোবাইল ব্যবহার, শারীরিক সমস্যার মতো নানা কারণে চোখের নীচে কালি পড়ে। তবে এর পাশাপাশি ভিটামিন ডি-এর অভাবেও চোখের তলায় কালি পড়ে।
বলিরেখা দেখা দেওয়া
ভিটামিন ডি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যার ফলে ত্বকের তারুণ্যতা বজায় থাকে। তবে ভিটামিনের ডি-র অভাবে চামড়া কুচকে যায় এবং বলিরেখা সৃষ্টি হয়।
* শরীরে ভিটামিনের ডি-এর ঘাটতি মেটাতে চাইলে, দিনের কিছুটা সময় সূর্যের আলোয় কাটান। তবে অবশ্যই তার আগে সানস্ক্রিন লাগিয়ে নেবেন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে পারেন। এ ছাড়া, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো রোজের ডায়েটে অবশ্যই রাখুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
