বেবি ওয়েল দিয়ে যে চমৎকার হ্যাকগুলি আপনি করতে পারেন

By ANINDITA SINHA

বেবি ওয়েলের মতো কোমল তেল আপনি আর একটি খুঁজে পাবেন না। বিভিন্ন উদ্দেশ্যে এটি ব্যবহার করা যায়। এই তেলের সবথেকে ভাল দিকটা হল, সবচেয়ে সংবেদনশীল ধরণের ত্বকের ব্যক্তিরাও এটি ব্যবহার করতে পারবেন। আপনি কি জানেন, বেবি ওয়েল ব্যবহার করার বিভিন্ন হ্যাক রয়েছে?

একবার কল্পনা করুন, একটি তেল তার এত্তোগুলি সুবিধা! কে সেটা চাইবেন না, তাই না? এটা এমন কিছু দামীও না আর প্রায় সব দোকানেই পাওয়া যায়।

একই সাথে বেবি ওয়েল এমন একটি জিনিস যা মনেহয়, প্রত্যেকেরই ঘরে রাখা উচিৎ। আপনি ভাবতেও পারবেন না, কখোন এটি আপনার কাজে লেগে যাবে। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন যে কতভাবে এটি উপকারে আসতে পারে।

তাই আপনার কাছে যদি একটা বেবি ওয়েলের শিশি না থেকে থাকে, তাহলে আর অপেক্ষা করছেন কেন? এমন কোন কারণ নেই যাতে বেবি ওয়েল আপনার কোন ক্ষতি করবে, তাই শিগগিরি যান আর আজই একটি কিনে আনুন।

এমন সব চমৎকার উপায় আছে যার সাহায্যে আপনি প্রায়, আপনার সবরকমের রূপচর্চাতেই বেবি ওয়েল ব্যবহার করতে পারবেন। বেবি ওয়েলের হ্যাকগুলি জানতে নিচে দেখুন,

বেবি ওয়েল ব্যবহার করার হ্যাকগুলি

১. শেভিংঃ হ্যাঁ, বেবি ওয়েলের সাহায্যে আপনি আপনার জীবনের সবথেকে মসৃণ শেভটি পাবেন। এটা একবার ট্রাই করুন, আর আপনি ওয়াক্সিং বা অন্য বাকি হেয়ার রিমুভাল পদ্ধতিগুলো ভুলে যাবেন। একবার এটি ব্যবহার করলে, আপনি এটি ছাড়া আর অন্য কিছু ব্যবহার করতে চাইবেন না।

২. মেক-আপ রিমুভারঃ একটা হাই-ফ্যান্সি মেক-আপ রিমুভার কেনার মতো বাজেট নেই? বেবি ওয়েল একবার ব্যবহার করে দেখুন। আমরা সবাই জানি মেক-আপ রিমুভাল কতোটা জরুরী, আর এখন বেশি খরচ না করেই আপনি এটা করতে পারবেন।

৩. বডি ওয়েলঃ বেবি ওয়েল ভিটামিন-ই তে সমৃদ্ধ হয়, যার ফলে স্নানের আগে গায়ে মাসাজ করার জন্য এটি খুবই ভাল। বেবি ওয়েল ব্যবহার করার এই হ্যাকটি আপনাকে আপনার স্বপ্নের ত্বকের মতো ত্বক দেবে।

৪. হেয়ার ওয়েলঃ আপনার পছন্দের হেয়ার ওয়েলটি শেষ হয়ে গেলে, বেবি ওয়েল দিয়ে স্ক্যাল্প মাসাজ করুন। এর সম্ভবনাগুলো ভাবুন। একটাই পণ্য, যার নানান ব্যবহার। হ্যাঁ, এইসব প্রকারেই বেবি ওয়েলকে আপনি সেরা কিছু উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন।

৫. ময়াশ্চারাইজারঃ নিজেকে ময়াশ্চারাইজ করতে, আপনি এটিকে স্নানের পরেও ব্যবহার করতে পারেন। এই হ্যাকটি, তাদের জন্য বিশেষভাবে ভাল, যাদের অত্যন্ত শুষ্ক ত্বক।

৬. ফেস ওয়েলঃ আজকাল, ফেস ওয়েলের খুব বাতিক দেখা যাচ্ছে। কোন তেলটি আপনার মুখের জন্য ভাল হবে তা নিয়ে যদি আপনি নিশ্চিত না হতে পারেন, তবে সোজা বেবি ওয়েল বেছে নিন। এটি নিরাপদ ও অবশ্যই আপনাকে হতাশ করবে না। সিরামের মতো সারারাত ধরে এটিকে কাজ করতে দিন আর ঘুম থেকে উঠে একটি উজ্জ্বল ও কোমল ত্বক পান।

Story first published: Monday, November 7, 2016, 12:20 [IST]
X
Desktop Bottom Promotion